দৃশ্যকল্প-১ আবর্তন নামক অমাধ্যম অনুমানটির প্রকাশ ঘটেছে।
যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। যেমন- 'সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ। অতএব, কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক।' এ আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ 'শিক্ষক' সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে এবং বিধেয় পদ 'শিক্ষিত মানুষ' সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে আশ্রয়বাক্যের গুণ সিদ্ধান্তে অপরিবর্তিত আছে।
দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'সকল মানুষ হয় মরণশীল। অতএব, কিছু জীব হয় মানুষ।' এখানে আবর্তনের, সকল নিয়ম মেনে চলায় এটি আবর্তনের একটি বৈধ দৃষ্টান্ত।