আরোহের কূটাভাস বলতে কী বোঝ ?
উত্তর: আরোহের কূটাভাস (Paradox of Induction) হচ্ছে আরোহের আপাত অসঙ্গত মতবাদ । যুক্তিবিদ মিল (John Stuart Mill) প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের ভিত্তি বলে মনে করেন। তিনি বলেন, প্রতিটি অরোহের ক্ষেত্রে এ নীতিটি অবশ্য স্বীকার্য। এ নীতি ছাড়া কোনো প্রকার আরোহ অনুমানই সম্ভব নয়। অবার এ নীতির উৎস সম্পর্কে মিল বলেন, আমরা অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে যে বিশেষ দৃষ্টান্তগুলো সংগ্রহ করি তা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থেকে পেয়ে থাকি। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃত জ্ঞানের উৎস। বস্তুত এ দিকটিতে বৈজ্ঞানিক অনুমানের আদর্শকে অস্বীকার করা হয়েছে। এ কারণে অসঙ্গত এ মতবাদকে আরোহের কূটাভাস বলা হয় ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আরোহের কূটাভাস বলতে কী বোঝ ?
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর