অমাধ্যম অনুমান তথাকথিত অনুমান কেন?
উত্তর: সিদ্ধান্তে আশ্রয়বাক্যের পুনরুক্তি হয় তাই অমাধ্যম অনুমানকে তথাকথিত অনুমান বলে। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। এই বাক্যে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় বলে জানা থেকে অজানায় গমনের কোনো সুযোগ নেই। ফলে সিদ্ধান্ত নতুন কোনো তথ্য দিতে পারে না। অর্থাৎ সিদ্ধান্তে আশ্রয়বাক্যের পুনরুক্তি হয় মাত্র। এ কারণে বলা হয়, অমাধ্যম অনুমানকে তথাকথিত অনুমান বলা হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অমাধ্যম অনুমান তথাকথিত অনুমান কেন?
উত্তর