যুক্তি-২ এ ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে আবর্তনের নিয়মানুসারে বিষয়টি বিশ্লেষণ করা হলো-
যুক্তি-২ এ বর্ণিত, 'সকল দোয়েল হয় পাখি। অতএব, সকল পাখি হয় দোয়েল।' এটি A যুক্তিবাক্য বা সার্বিক সদর্থক যুক্তিবাক্য। আবর্তনের নিয়মানুসারে সদর্থক যুক্তিবাক্য হিসেবে A-বাক্যের আবর্তন করতে হবে সদর্থক যুক্তিবাক্যে। কিন্তু A যুক্তিবাক্যের আবর্তন A- যুক্তিবাক্যে করা যাবে না। কারণ সেক্ষেত্রে ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হবে। কেননা, A যুক্তিবাক্যের বিধেয় পদ হয় অব্যাপ্য। কিন্তু আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ যখন সিদ্ধান্তে অন্য একটি A যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হয় তখন তা হবে ব্যাপ্য। এক্ষেত্রে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাবে। তাই এক্ষেত্রে ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হবে এবং ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হবে।
যুক্তি-২ এ বর্ণিত, 'সকল দোয়েল হয় পাখি। অতএব, সকল পাখি হয় দোয়েল।' আবর্তনের এই দৃষ্টান্তে আশ্রয়বাক্যের 'পাখি' পদটি A যুক্তিবাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি অব্যাপ্য ছিল। কিন্তু এই পাখি পদটিই যখন সিদ্ধান্তে A যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হলো তখন তা হয়ে গেল ব্যাপ্য। তাই এখানে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম (যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না) লঙ্ঘিত হয়েছে।
তাই বলা যায়, যুক্তি-২ এর দৃষ্টান্ত হলো অবৈধ আবর্তনের একটি উদাহরণ । যা ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘনজনিত কারণে ঘটেছে।