শেয়ারFacebookWhatsApp

সহানুমানে মধ্যপদের ভূমিকা কী?

উত্তর: সহানুমানের তিনটি পদের মধ্যে মধ্যপদ অন্যতম। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না তাকে মধ্যপদ বলে। মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ওই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সহানুমানে মধ্যপদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

সহানুমানে মধ্যপদের ভূমিকা কী?

উদ্দীপক

সকল বাঘ হয় প্রাণী-A কোনো বিড়াল নয় বাঘ-E কোনো বিড়াল নয় প্রাণী-E

Rajshahi · 2024

উত্তর

কোনো জানা বা জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে।

উত্তর

সহানুমানের তিনটি পদের মধ্যে মধ্যপদ অন্যতম। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না তাকে মধ্যপদ বলে। মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ওই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সহানুমানে মধ্যপদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ

উত্তর

উদ্দীপকের অনুমানটি মাধ্যম অনুমানের একটি রূপ সহানুমানের ইঙ্গিত করা হয়েছে। কেননা সহানুমানের নিয়মানুসারে সুন্নয়নটি নির্ণয় করা হয়েছে।ত যে মাধ্যম অবরোহ অনুমানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানে তিন্তুটি যুক্তিবাক্য থাকে এর দুটি আশ্রয়বাক্য অন্যটি সিদ্ধান্ত। সহানুমানে তিনটি পদ থাকে। এই পদ তিনটির প্রত্যেকটি পদ দুইবার করে, ব্যবহৃত হয়। পদ তিনটি হলো প্রধান পদ, অপ্রধান পদও মধ্যপদ, সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে অপ্রধান পদ। যে পদ উভয় আশ্রয়বাক্যে থাকে; কিন্তু সিদ্ধান্তে থাকে না সেটি মধ্যপদ। মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে অবস্থান করে তাদের মধ্যে অনিবার্য সম্পর্কের ভিত্তিতে একটি সিদ্ধান্ত অনুমান করে। উদ্দীপকের অনুমানটি হলো- সকল বাঘ হয় প্রাণী-A কোনো বিড়াল নয় বাঘ- E কোনো বিড়াল নয় প্রাণী- E এ অনুমানটিতে তিনটি যুক্তিবাক্য রয়েছে যার দুটি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত। এখানে তিনটি পদ রয়েছে এবং প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়েছে। সুতরাং উদাহরণ-২ এর মাধ্যম অনুমানের সহানুমান ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বাঘ মধ্যপদ, প্রাণী প্রধান পদ ও বিড়াল অপ্রধান পদ। এদের মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো- উদ্দীপকে উল্লিখিত বাঘ পদটি উভয় আশ্রয়বাক্যে আছে; কিন্তু সিদ্ধান্তে নেই। তাই এটি মধ্যপদ। মধ্যপদ উভয় আশ্রয়বাক্যের মধ্যে মধ্যস্থতার ভিত্তিতে একটি সিদ্ধান্ত অনুমান করে। সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্য প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্য অপ্রধান পদের সাথে যুক্ত হয়ে তাদের মধ্যে অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর এই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে একটি যুক্তিসংগত সিদ্ধান্ত অনুমিত হয়। তাই মধ্যপদ সহানুমানে সিদ্ধান্তে অবস্থান না করলেও সিদ্ধান্ত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে উল্লিখিত প্রাণী পদটি সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি একটি প্রধান পদ। প্রধান পদ প্রধান আশ্রয়বাক্যে অবস্থান করে মধ্যপদের সাহায্যে অপ্রধান পদের সাথে অনিবার্য সম্পর্ক তৈরি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠায় সহায়তা করে। তেমনি বিড়াল পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি অপ্রধান পদ। অপ্রধান পদ ও অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদের সাথে অবস্থান করে এবং প্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করে মধ্যপদের সহায়তায় সিদ্ধান্ত নামক তৃতীয় যুক্তিবাক্যটি সৃষ্টি করে। পরিশেষে বলা যায়, সহানুমানে প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ তিনটি পদেরই ভূমিকা রয়েছে। কেননা তিনটি পদের সম্পর্কের সমন্বয়ে একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তা না হলে সহানুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠা ব্যাহত হতো। সুতরাং উদ্দীপকে উল্লিখিত পদসমূহের মধ্যে রয়েছে গভীর আন্তঃসম্পর্ক।
HSCLogic 1st PaperRajshahi 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।