যুক্তি-২ ও যুক্তি-৩ এর মধ্যে যুক্তি-২ অবৈধ। উদ্দীপকের যুক্তি দুটিই সহানুমানের উদাহরণ। সহানুমানের কিছু নিয়ম আছে। কোন যুক্তি এই নিয়ম লঙ্ঘন করলে সেটি অবৈধ যুক্তি হিসেবে বিবেচিত হয়। সহানুমানের নিয়মের মধ্যে একটি হলো- সহানুমানের আশ্রয়বাক্য দুটির মধ্যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখা যাচ্ছে, যুক্তি-২ এ দুটি আশ্রয়বাক্যে মধ্যপদ হলো 'শিক্ষিত'। এই 'শিক্ষিত' পদটি উভয় আশ্রয়বাক্যেই অব্যাপ্য রয়েছে। ফলে সহানুমানের উক্ত নিয়ম লঙ্ঘন হয়েছে। কোনো যুক্তিতে সহানুমানের এই নিয়ম লঙ্ঘন করে উভয় আশ্রয়বাক্যেই যদি মধ্যপদ অব্যাপ্য থাকে তা সত্ত্বেও সিদ্ধান্ত টানা হয় তাহলে যুক্তিটি ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হবে। এরূপ ত্রুটিপূর্ণ যুক্তির নাম অবৈধ মধ্যপদজনিত অনুপপত্তি।