যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তন হলো কোনো সদর্থক বাক্যকে নঞর্থক বাক্যে এবং কোনো নঞর্থক বাক্যকে সদর্থক বাক্যের আকারে প্রকাশ করার প্রক্রিয়া। প্রতিবর্তনের রয়েছে দুটি ধাপ একটি হলো পরিমাণ ঠিক রেখে গুণের পরিবর্তন করতে হবে আর অপরটি হলো আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধে পদকে সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহার করতে হবে। ফলে সদর্থক আশ্রয় বাক্যের সিদ্ধান্ত নঞর্থক হবে এবং নঞর্থক আশ্রয় বাক্যের সিদ্ধান্ত সদর্থক হবে তবে পরিমাণের কোনো পরিবর্তন করা 'যাবে না। তাই প্রতিবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে।