A বাক্যের সরল আবর্তন করা যায় না কেন?
উত্তর: A যুক্তিবাক্য একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সরল আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকে। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হয় এবং আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হয়। এ যুক্তিবাক্যকে সরল আবর্তন করতে হলে এর সিদ্ধান্তও সার্বিক সদর্থক যুক্তিবাক্য। অর্থাৎ A যুক্তিবাক্য হবে। আবর্তনের নিয়ম হলো, আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় আর আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে স্থান পরিবর্তন করে। কাজেই A যুক্তিবাক্যকে আবর্তন করলে সিদ্ধান্ত A যুক্তিবাক্যই হবে। কিন্তু ব্যাপ্যতার নিয়মে সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। এখানে এ যুক্তিবাক্য অর্থাৎ সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে আবর্তন করলে আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যাপ্য হয়ে যাবে, যা আবর্তনের নিয়মবিরোধী। তাই A বাক্যের আবর্তন করা যায় না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
A বাক্যের সরল আবর্তন করা যায় না কেন?
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর