শেয়ারFacebookWhatsApp

অমাধ্যম অনুমান কাকে বলে?

উত্তর: যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অমাধ্যম অনুমান কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল শিল্পী হয় সংস্কৃতিবান। অতএব, কোনো শিল্পী নয় অ-সংস্কৃতিবান। দৃশ্যকল্প-২: মিশরের রাজধানী হয় কায়রো। অতএব, কায়রো হয় মিশরের রাজধানী। শ্যকল্প-৩: সকল কবি হয় কল্পনাবিলাসী। অতএব, কিছু কল্পনাবিলাসী হয় কবি।

Chittagong · 2024

উত্তর

যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

উত্তর

'০' বাক্যের আবর্তন করা যায় না কারণ '০' বাক্য একটি নঞর্থক যুক্তিবিদ্যা। -যুক্তিবাক্যটি যেহেতু একটি নঞর্থক বাক্য সেই কারণে তার আবর্তিতকেও হতে হবে নঞর্থক। অর্থাৎ, আবর্তিত E বা O হতে হবে। কিন্তু ০ যুক্তিবাক্যের আবর্তিত E বা ০ কোনোটিই হতে পারে না। E বা হলে আবর্তনের চতুর্থ নিয়ম'লঙ্ঘিত হয়। এজন্য ০ যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। যেমন- 0-'কিছু মানুষ নয় ব্যবসায়ী' (আবর্তনীয়) ০ "কিছু ব্যবসায়ী নয় মানুষ।" (আবর্তিত) উপরের দৃষ্টান্তে 'OO^{\prime} আবর্তনীয়ের উদ্দেশ্য হিসেবে 'মানুষ' পদটি পূর্ণব্যাপ্ত হয়নি, অথচ সিদ্ধান্ত '০' বা বিশেষ নঞর্থক বাক্যের বিধেয় হিসেবে পূর্ণব্যাপ্ত হয়ে আছে। কারণ পদের ব্যাপ্যতার নিয়ম অনুসারে বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ আংশিক ব্যাপ্য হলেও নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ সবসময় পূর্ণব্যাপ্ত হয়। সুতরাং, ০ বাক্য আবর্তন' করার ক্ষেত্রে আবর্তনের নিয়ম লঙ্ঘিত হয় এজন্য ০ বাক্যের আবর্তন করা যায় না।

উত্তর

দৃশ্যকল্প-১ এর প্রতিবর্তনে যেভাবে যুক্তি উপস্থাপন করা হয়। এখানে যুক্তিটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো প্রতিবর্তন। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তনের আশ্রয়বাকাকে বলে প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলে প্রতিবর্তিত। প্রতিবর্তনে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে, কেবল গুণের পরিবর্তন হয় এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ সকল শিল্পী হয় সংস্কৃতিবান। অতএব, কোনো শিল্পী নয় অ-সংস্কৃতিবান। অনুমানটিতে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। গুণের পরিবর্তন করে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে।। তাই উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে সরল আবর্তন আর দৃশ্যকল্প- ৩ এর মাধ্যমে অসরল আবর্তন প্রতিফলিত হয়েছে। যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে সিঙ্গাকে ? এর উদ্দেশ্য ও বিধেয়ের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আবর্তন দুই প্রকার। যথা- ১. সরল আবর্তন ও ২. অসরল আবর্তন। যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকে। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হয় এবং আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হয় তাকে সরল আবর্তন বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ অনুযায়ী মিশরের রাজধানী হয় কায়রো, অতএব, কায়রো হয় মিশরের রাজধানী। অনুমানটির আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক বা যুক্তিবাক্য। সার্বিক সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্যপদ ব্যাপ্য; কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। আশ্রয়বাক্যটির উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার ফলে আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়ে অব্যাপ্য হয়েছে। অথচ আবর্তনের একটি অন্যতম নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয়, তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু আলোচ্য যুক্তিটিতে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ 'কায়রো' সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের নিয়মবিরোধী। অর্থাৎ সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্যের সকল আবর্তন হওয়ার কারণে সিদ্ধান্তও হবে সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য। এটি আবর্তনের নিয়মবিরোধী। দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে অসরল আবর্তন প্রতিফলিত হয়েছে। যে আবর্তন সিদ্ধান্তের পরিমাণ আশ্রয়বাক্য থেকে ভিন্ন হয় তাকে অসরল.. আবর্তন বলে। এক্ষেত্রে আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত বিশেষ হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ অনুযায়ী সকল কবি হয় কল্পনাবিলাসী। A যুক্তিবাক্য। অতএব কিছু কল্পনাবিলাসী হয়, কবি।। যুক্তিবাক্য। উল্লিখিত অনুমানটিতে উদ্দেশ্য ও বিধেয়ের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। তবে ব্যাপ্যতা নিয়ম যেন লঙ্ঘিত না হয় সেই জন্য অর্থাৎ আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ যেন। সিদ্ধান্তে ব্যাপ্য না হয় সেজন্য সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্যকে বিশেষ সদর্থক যুক্তিবাক্যে পরিবর্তন করা হয়। ফলে আবর্তনের নিয়ম। লঙ্ঘিত হয় না। সুতরাং দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে অসরল আবর্তন প্রতিফলিত হয়েছে। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে সরল ও অসরল আবর্তন নির্দেশ করেছে। উভয়ই আবর্তনের প্রকারভেদ।
HSCLogic 1st PaperChittagong 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।