উদ্দীপকে উদাহরণ-২ এ অবরোহ অনুমানের অমাধ্যম অনুমানকে প্রকাশ করেছে। কেননা এখানে অমাধ্যম অনুমানের গঠন অনুযায়ী দুটি যুক্তিবাক্য আছে। যার মধ্যে একটি আশ্রয়বাক্য এবং অন্যটি সিদ্ধান্ত। 'কিছু কবি হয় দার্শনিক' এটি আশ্রয়বাক্য এবং 'অতএব, কিছু দার্শনিক হয় কবি' এটি সিদ্ধান্ত। সুতরাং দেখা যাচ্ছে, একটি 'মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি অনুমিত হয়েছে, যা অবরোহ অনুমানের অমাধ্যম অনুমানকে প্রকাশ করেছে। আমরা জানি, যে অবরোহ. অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি অনুমিত বা নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয়বাক্যের সত্যতার ওপর নির্ভর করে। সিদ্ধান্ত কোন নতুনত্বের সন্ধান দেয় না, আশ্রয়বাক্যে যা বিবৃত হয়, সিদ্ধান্তে তাই উল্লেখ করা হয়। অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান না হলেও এর গুরুত্ব কম নয়।