যুক্তি-২ এ একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিন্ধান্ত অনুমিত হয়েছে এজন্য এটি অমাধ্যম অনুমান এবং যুক্তি-৩ দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে এজন্য এটি মাধ্যম অনুমান।
১. অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। বিষ্ণু মাধ্যম অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়।
২.অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি বা প্রত্যক্ষভাবে অনুমিত হয় এজন্য অমাধ্যম অনুমানকে প্রত্যক্ষ অনুমান বলে। পক্ষান্তরে, মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি বা প্রত্যক্ষভাবে নিঃসৃত হয় না। এজন্য মাধ্যম অনুমানকে পরোক্ষ অনুমান বলে।
৩. অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। কিন্তু মাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের একটি অনিবার্য সম্পর্ক ঘটার সুযোগ থাকে।
8. অমাধ্যম অনুমানে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের কোনো সুযোগ নেই। কিন্তু মাধ্যম অনুমানে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের সুযোগ থাকে।
৫. অমাধ্যম অনুমান হয় বিভিন্ন প্রকারের। যেমন- আবর্তন, প্রতিবর্তন, প্রতিআবর্তন প্রভৃতি। আর মাধ্যম অনুমানের উৎকৃষ্ট উদাহরণ হলো- 'সহানুমান'।