উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর যুক্তিটি অবৈধ। কেননা যুক্তিটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-সহানুমান হলো এক বিশেষ প্রকারের মাধ্যম অবরোহ অনুমান। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো সহানুমানের কোনো যুক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। সহানুমানের নিয়মগুলোর মধ্যে একটি হলো- সহানুমানে তিনটি এবং কেবল তিনটি পদ ব্যবহৃত হয়। কোনোভাবেই তিনটির অধিক পদ ব্যবহার করা যায় না। সহানুমানের এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ, সহানুমানের কোনো যুক্তিতে তিনটির অধিক পদ ব্যবহার করলে সহানুমান ত্রুটিপূর্ণ হয়। সহানুমানের এ ত্রুটিকে চতুষ্পদী অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর যুক্তিটিতে প্রিয়া, শ্রেয়ার বান্ধবী, নিশি, প্রিয়ার বান্ধবী-এ চারটি পদ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটির অধিক পদ ব্যবহার করা হয়েছে। এ কারণে যুক্তিটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। তাই বলা যায়, দৃষ্টান্ত-২ এর যুক্তিটি অবৈধ।