উদ্দীপকের যুক্তি-২ আবর্তনের একটি যুক্তি আবর্তনের নিয়ম অনুযায়ী এই যুক্তিটি বৈধ নয়। নিচে তা পরীক্ষা করা হলো-অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো আবর্তন। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো আবর্তনের কোনো যুক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। উদ্দীপকের যুক্তি-২ এ কিছু প্রাণী হয় হিংস্র-এ আশ্রয়বাক্য থেকে কিছু হিংস্র জীব নয় প্রাণী এ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্য প্রাণী পদটি অব্যাপ্য কিন্তু সিদ্ধান্তে পদটি ব্যাপ্য হয়েছে। অথচ আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। যেহেতু যুক্তি-২ এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে, তাই বলা যায়, যুক্তিটি বৈধ নয়।