উদ্দীপকের প্রাণী পদটি যেহেতু সহানুমানের উভয় আশ্রয়বাক্যেই আছে কিন্তু সিদ্ধান্তে নেই সেহেতু এটি দ্বারা মধ্যপদকে নির্দেশ করেছে। ব্যাখ্যা করা হলো-যে পদটি উভয় আশ্রয়বাক্যেই, থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। আমরা জানি, সহানুমানের একটি যুক্তিতে মোট তিনটি পদ থাকে। প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। সিদ্ধান্তের বিধেয় - হলো প্রধান পদ, সিদ্ধান্তের উদ্দেশ্য হলো অপ্রধান পদ আর যে পদটি সিদ্ধান্তে থাকে না কিন্তু উভয় আশ্রয়বাক্যেই থাকে সেটি মধ্যপদ। উদ্দীপকে 'উপকারী' হলো প্রধান পদ, পাখি হলো অপ্রধান পদ ও 'প্রাণী' হলো মধ্যপদ। আশ্রয়বাক্যে উপকারী ও পাখির মধ্যে কোনো সম্পর্ক ছিল না কিন্তু আশ্রয়বাক্য দুটিতে 'প্রাণী' পদটি প্রথম আশ্রয়বাক্যের উপকারী এর সাথে বসে একটি সম্পর্ক স্থাপন করে আবার দ্বিতীয় আশ্রয়বাক্যে পাখি এর সাথে বসে একটি সম্পর্ক স্থাপন করে। প্রাণী পদটির এরূপ মধ্যস্থতায় উপকারী এবং পাখির মধ্যে একটা অনিবার্য সম্পর্ক সৃষ্টি হয়েছে যা সিদ্ধান্তে এসে প্রকাশিত হয়েছে।