যে মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের একটি যুক্তিতে তিনটি যুক্তিবাক্য থাকে এবং তিনটি পদ থাকে। প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। প্রধান পদ প্রধান আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তে থাকে এবং অপ্রধান পদ অপ্রধান আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তে থাকে। আর মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। উদ্দীপকের যুক্তিতে দেখা যাচ্ছে যে, সকল মানুষ । হয় বিচক্ষণ, জামান হয় একজন মানুষ, অতএব, জামান হয় বিচক্ষণ- এই তিনটি যুক্তিবাক্য আছে। এই যুক্তিতে তিনটি পদ যথা মানুয়, বিচক্ষণ ও জামান বিদ্যমান আছে এবং প্রতিটি পদই দুই বার করে ব্যবহৃত হয়েছে। তাই বলা যায় যে, এটা সহানুমানের একটা দৃষ্টান্ত।