যুক্তি -১ এ মাধ্যম অনুমান এবং যুক্তি -২ এ অমাধ্যম অনুমানের প্রতিফলন ঘটেছে । নিচে তা বিশ্লেষণ করা হলো- যুক্তি -১ এ একাধিক যুক্তিবাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে । তাই এখানে মাধ্যম অনুমান প্রতিফলিত হয়েছে । মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় । যেহেতু যুক্তি -১ এ একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে , তাই এখানে অনুমানের সুযোগ থাকে এবং সিদ্ধান্তে নতুনত্ব আসে । এছাড়া মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় বলে অনুমান হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ । অপরপক্ষে , যুক্তি -২ এ একটি আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে । তাই এটি অমাধ্যম অনুমানের দৃষ্টান্ত । কেননা যে অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অমাধ্যয় অনুমান বলে । অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থাকে বিধায় সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না । এছাড়া অনুমান হিসেবে অমাধ্যম অনুমান কম গুরুত্বপূর্ণ । পরিশেষে বলা যায় যে , মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে । তবে মাধ্যম ও অমাধ্যম অনুমান উভয়ই অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত । তাই বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে সম্পর্ক থাকলেও পার্থক্য রয়েছে।