উদ্দীপকের রাজু সাহেব প্রধান , রাকেশ সাহেব অপ্রধান ও বাদল সাহেবকে মধ্যপদ হিসেবে তুলনা করা যায়। নিচে এসব পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো-একটি সহানুমানে সাধারণত তিনটি পদ থাকে। যথা: প্রধান, অপ্রধান এবং মধ্যপদ। নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত পদকে প্রধান পদ বলে। আবার সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত পদকে বলে অপ্রধান পদ। সহানুমানের যে পদ উভয় আশ্রয়বাক্যে সাধারণভাবে বর্তমান থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে । মধ্যপদ এর কাজ হলো মধ্যস্থতা করা। তেমনি উদ্দীপকের রাজু, রাকেশ ও বাদল সাহেবের সাথে তুলনা করা যায়। সে হিসেবে রাজু ও রাকেশকে যথাক্রমে প্রধান পদ ও অপ্রধান পদের সাথে তুলনা করা যায়। পাশাপাশি গ্রামের শিক্ষক জনাব বাদল সাহেব দুই ভাইয়ের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের অবসানের ক্ষেত্রে মধ্যস্থতা করেন। তাই তাকে মধ্যপদের সাথে তুলনা করা যায়।উপরের আলোচনা থেকে বলা যায়, রাজু, রাকেশ ও বাদল সাহেবকে যথাক্রমে সহানুমানের প্রধান, অপ্রধান এবং মধ্যপদের সাথে তুলনা করা যায়।