শেয়ারFacebookWhatsApp

মধ্যপদ সিদ্ধান্ত বাক্যে থাকে না কেন? ব্যাখ্যা করো।

উত্তর: সহানুমানের গঠন অনুযায়ী সিদ্ধান্তে মধ্যপদের কোনো অবস্থান নেই বিধায় সহানুমানের সিদ্ধান্তে মধ্যপদ থাকে না। একটি সহানুমানে যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে । সহানুমানের প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে মধ্যপদ একটি অনিবার্য সম্পর্ক তৈরী করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। তবে সহানুমানের গঠন অনুযায়ী সিদ্ধান্তে কেবল প্রধান ও অপ্রধান পদ থাকে । তাই সহানুমানের সিদ্ধান্তে মধ্যপদ থাকে না।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

মধ্যপদ সিদ্ধান্ত বাক্যে থাকে না কেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃষ্টান্ত-১: যদি তুমি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করো, তবে তুমি করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবে। তুমি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করেছো। তুমি করোনা ভাইরাস প্রতিরোধ করতে পেরেছো।দৃষ্টান্ত-২:রনি রিক্সার উপরে। রিক্সা রাস্তার উপরে ।সুতরাং রনি রাস্তার উপরে।

Mymensingh · 2022

উত্তর

সহানুমানে দু'টি আশ্রয়বাক্য থাকে।

উত্তর

সহানুমানের গঠন অনুযায়ী সিদ্ধান্তে মধ্যপদের কোনো অবস্থান নেই বিধায় সহানুমানের সিদ্ধান্তে মধ্যপদ থাকে না। একটি সহানুমানে যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে । সহানুমানের প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে মধ্যপদ একটি অনিবার্য সম্পর্ক তৈরী করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। তবে সহানুমানের গঠন অনুযায়ী সিদ্ধান্তে কেবল প্রধান ও অপ্রধান পদ থাকে । তাই সহানুমানের সিদ্ধান্তে মধ্যপদ থাকে না।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের প্রকারভেদ সহানুমানকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-কেননা এখানে যুক্তিটি যেভাবে উপস্থাপন করা হয়েছে। সহানুমানেও এরূপ যুক্তি উপস্থাপন করা হয়ে থাকে। অবরোহ অনুমানকে দুইভাগে ভাগ করা যায়। যার একটি হলো মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো সহানুমান। সহানুমান মাধ্যম অনুমান বিধায় এখানে একাধিক আশ্রয়বাক্য থাকে। আর আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। তাই বলা যায়, যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে।তেমনি উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে, যদি তুমি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করো, তবে তুমি করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবে এবং তুমি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করেছো— এই দুটি আশ্রয়বাক্য থেকে তুমি করোনো ভাইরাস প্রতিরোধ করতে পেরেছো এই সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়েছে।তাই বলা যায় যে, উদ্দীপকের দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের প্রকারভেদ সহানুমানকে নির্দেশ করে

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর সহানুমানটি সঠিক নয়।নিচে উত্তরের পক্ষে আমার মতামত দেওয়া হলো-উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ সহানুমানের নিয়ম অমান্য করে তিনটির পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয়েছে।সহানুমানের ক্ষেত্রে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয় । কেননা সহানুমান হলো মাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয়ে থাকে। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের জন্য কতকগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে যা সহানুমানের কোনো যুক্তি প্রতিষ্ঠার সময় আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। সহানুমানের প্রথম নিয়ম অনুসারে একটি সহানুমানে তিনটি এবং কেবল তিনটি পদ থাকবে। কোনোভাবেই তিনটির বেশি পদ ব্যবহার করা যাবে না।তেমনি উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর যুক্তিতে চারটি পদ ব্যবহার করা হয়েছে। কেননা, এখানে— ১. রনি ২. রিক্সার উপরে ৩. রিক্সা এবং ৪. রাস্তার উপরে এই চারটি পদ ব্যবহার করা হয়েছে। সহানুমানের নিয়ম অনুযায়ী সহানুমানের কোনো যুক্তিতে তিনটির অধিক পদ ব্যবহার করা যায় না, তাই দৃষ্টান্ত-২ এ সহানুমানের নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
HSCLogic 1st PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।