আবর্তনের নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ এর অনুমানটি যথার্থ নয় । আবর্তনের নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। যেমন—. সকল গরিব ব্যক্তি হয় অসুখী। (আবর্তনীয়) অতএব, A – সকল অসুখী ব্যক্তি হয় গরিব । (আবর্তিত) এখানে, A বাক্যের সরল আবর্তন করতে গিয়ে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'অসুখী' সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে। তাই যুক্তিটি অবৈধ। A বাক্যের ক্ষেত্রে সঠিকভাবে আবর্তন প্রক্রিয়াকে প্রয়োগ করতে চাইলে এর আবর্তন করতে হবে।তেমনি দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে —সকল সৈনিক হয় মানুষ, অতএব, সকল মানুষ হয় সৈনিক। এখানে আশ্রয়বাক্যে অব্যাপ্য বিধেয় পদ 'মানুষ' সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে। ফলে ব্যাপ্যতার এবং আবর্তনের নিয়ম লঙ্ঘন হওয়ায় যুক্তিটি অবৈধ। সুতরাং, আবর্তনের নিয়মের আলোকে বলা যায়, দৃশ্যকল্প-২ যথার্থ নয়।