উদ্দীপকের যুক্তি-১-এ অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন প্রকাশিত হয়েছে। কারণ প্রতিবর্তনে যেভাবে যুক্তি প্রদান করা হয় তেমনি এখানেও যুক্তিটি সেভাবে উপস্থাপন করা হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-অমাধ্যম অনুমান বলতে বুঝায় যে অবরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। অমাধ্যম অনুমানের অনেকগুলো প্রকারভেদ মধ্যে একটি হলো প্রতিবর্তন।যে অমাধ্যমে অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই থাকে কিন্তু বিধেয় পদের পরিবর্তন হয়। এই কারণে গুণেরও পরিবর্তন ঘটে। যেমন- সকল ফুল হয় সুন্দর,সুতরাং কোনো ফুল নয় অ-সুন্দর। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই কিন্তু বিধেয় পদের পরিবর্তন হয়েছে বিদায় গুণও পরিবর্তিত হয়েছে। উদ্দীপকের যুক্তি-১ এ কোনো শিক্ষা নয় ক্ষতিকর'- এই আশ্রয়বাক্য থেকে 'সকল শিক্ষা হয় অ-ক্ষতিকর'— এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই কিন্তু বিধেয় পদ পরিবর্তিত হয়েছে বিদায় গুণও পরিবর্তিত হয়েছে।তাই বলা যায় যুক্তি-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন প্রকাশিত হয়েছে।