দৃষ্টান্ত-২ অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে। নিচে সবিস্তারে ব্যাখ্যা করা হলো-
যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তে এর উদ্দেশ্য ও বিধেয়ের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। অন্যভাবে বলা যায়, আবর্তনে আশ্রয়বাক্যের গুণ পরিবর্তন করা হয় না। আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় সিদ্ধান্তে যথাক্রমে বিধেয় ও উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। অবরোহ অনুমানের নিয়ম অনুসরণ করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ অনুসারে-
সকল মাছ হয় মরণশীল।
অতএব, কিছু মরণশীল প্রাণী হয় মাছ।
উক্ত দৃষ্টান্তে 'সকল মাছ হয় মরণশীল' হচ্ছে আশ্রয়বাক্য এবং 'কিছু মরণশীল প্রাণী হয় মাছ' হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান বিধিসম্মতভাবে পরিবর্তন করে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে। সুতরাং এ অনুমানটি আবর্তনের একটি উদাহরণ।