শেয়ারFacebookWhatsApp

প্রধান পদ কী?

উত্তর: সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

প্রধান পদ কী?

উদ্দীপক

দৃষ্টান্ত-১ : সকল মানুষ হয় মরণশীল। সকল শিক্ষক হয় মানুষ। অতএব, সকল শিক্ষক হন মরণশীল। দৃষ্টান্ত-২ : সকল রাজা হয় মরণশীল। কিছু মানুষ নয় রাজা। অতএব, কিছু মানুষ নয় মরণশীল।

Dhaka · 2025

উত্তর

সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ বলে।

উত্তর

সহানুমানে মধ্যপদের সাহায্যেই প্রধান পদ এবং অপ্রধান পন্দের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হয়। সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করতে হলে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। যদি না হয় তবে অনুপপত্তি ঘটবে। এই অনুপপত্তিকে বলা হয় অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি।

উত্তর

উদ্দীপকে দৃষ্টান্ত-২ সহানুমানের অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে। সহানুমানে মধ্যপদের সাহায্যেই প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হয়। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের তুলনা করা হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের তুলনা করা হয়। এখন মধ্যপদ যদি আশ্রয়বাক্যে দুটির কোনোটিতে ব্যাপ্য না হয় তাহলে প্রধান পদটি মধ্যপদের এক অংশের সাথে সম্পর্কিত হতে পারে এবং অপ্রধান পদটি মধ্যপদের অপর অংশের সাথে সম্পর্কিত হতে পারে। এতে করে সিদ্ধান্তে প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে সদর্থক বা নঞর্থক কোনো প্রকার সম্বন্ধ স্থাপন করাই সম্ভব হয় না। উদ্দীপকে দৃষ্টান্ত -২ হলো- সকল রাজা হয় মরণশীল। কিছু মানুষ নয় রাজা। অতএব, কিছু মানুষ নয় মরণশীল। উপরিউক্ত দৃষ্টান্তে প্রধান পদ 'মরণশীল' প্রধান আশ্রয়বাক্যে অব্যাপ্য থাকা অবস্থায় (A বাক্য তথা সদর্থক বাক্যের বিধেয় হিসেবে) সিদ্ধান্তে ব্যাপ্য (নঞর্থক বাক্যের বিধেয় হিসেবে) হয়ে পড়েছে। সুতরাং এখানে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি দোষ ঘটেছে।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ যুক্তিটির সকল আশ্রয়বাক্য সদর্থক বিধায় এর সিদ্ধান্তও সদর্থক এবং যুক্তিটি একটি বৈধ যুক্তি। আর দৃষ্টান্ত-২ এর উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ অব্যাপ্য প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে বিধায় যুক্তিটি অবৈধ হয়েছে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই এটি সহানুমানের একটি যুক্তি। কেননা যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে, অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানে মোট তিনটি যুক্তবাক্য থাকে। এর মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। দৃষ্টান্ত-১ এ যুক্তিটির তিনটি যুক্তিবাক্যের মধ্যে আশ্রয়বাক্য দুটি সার্বিক সদর্থক। উক্ত আশ্রয়বাক্য দুটির ভিত্তিতে এখানে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, সেটিও একটি সার্বিক সদর্থক বা 'AA^{\prime} যুক্তিবাক্য। এছাড়া এখানে সহানুমানের অন্যান্য নিয়মও অনুসরণ করা হয়েছে। তাই যুক্তিটি বৈধ। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর ক্ষেত্রে সহানুমানের নিয়ম অনুযায়ী, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এটি সহানুমানের একটি অন্যতম নিয়ম। আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হলে পদের ব্যাপ্যতাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- যুক্তিটির প্রধান আশ্রয়বাক্য হলো "সকল রাজা হয় মরণশীল।” যা একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'AA^{\prime} যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য 'রাজা' পদটি ব্যাপ্য; কিন্তু বিধেয় 'মরণশীল' পদটি অব্যাপ্য। এই প্রধান আশ্রয়বাক্যের প্রধান পদ মরণশীল পদটি সিদ্ধান্তে, বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু সিদ্ধান্তটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য, তাই মরণশীল পদটি নঞর্থক যুক্তিবাক্য হিসেবে ব্যাপ্য হয়েছে। যার ফলে এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘিত হয়েছে। কেননা সহানুমানের নিয়ম অনুযায়ী, আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু উদ্দীপকের যুক্তিটিতে প্রধান পদ 'মরণশীল' প্রধান আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার কারণে ব্যাপ্য হয়নি; কিন্তু সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়েছে। তাই দৃষ্টান্ত-২ এর অব্যাপ্য প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 1st PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রধান পদ কী? | Prosthuti