উদ্দীপকের যুক্তি-১ মাধ্যম অনুমান এবং যুক্তি-২ অমাধ্যম অনুমানকে নির্দেশ করছে। এ দুই প্রকার অনুমানের তুলনামূলক পার্থক্য নিচে আলোচনা করা হলো-
১. যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অন্যদিকে, যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে।
২. অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাকা থেকে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় এখানে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না। অন্যদিকে, মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় বলে এখানে অনুমানের সুযোগ থাকে।
৩. অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। এখানে, সিদ্ধান্ত অনেকটা আশ্রয়বাক্যেরই পরিবর্তিত রূপ। অন্যদিকে, মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে। এখানে একাধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় একটি নতুন সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়।
৪. অমাধ্যম অনুমানে সরাসরি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এটি। অনুমান হিসেবে কম গুরুত্বপূর্ণ। অন্যদিকে, মাধ্যম অনুমানে দুটি আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত 'অনুমিত হয় বিধায় এটি অনুমান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।
তাই বলা যায়, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে কিছু কিছু দিক দিয়ে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।