সহানুমানে দুটি আশ্রয়বাক্য নঞর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। একটি নঞর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের, মধ্যকার সম্পর্ককে অস্বীকার করা হয়। একটি সহানুমানের দুটি আশ্রয়বাক্যই যদি নঞর্থক হয় তাহলে বুঝতে হবে, প্রধান এবং অপ্রধান তাদের কোনোটির সাথেই মধ্যপদের কোনো সম্পর্ক নেই। কাজেই মধ্যস্থতার অভাবে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন সম্ভব হয় না। কাজেই আশ্রয়বাক্য দুটি নঞর্থক হলে মধ্যপদ এদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করতে পারে 'না। ফলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। সিদ্ধান্ত পেতে হলে একটি আশ্রয়বাক্যকে অবশ্যই সদর্থক হতে হবে। আর যদি নঞর্থক বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় তবে তা ভ্রান্ত হবে।