সহানুমানে মধ্যপদকে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হয় কেন?
উত্তর: মধ্যপদ প্রথমে প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে যুক্ত হয়ে সম্বন্ধ স্থাপন করে। পরে মধ্যপদ অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে সম্পর্ক স্থাপন করে। মধ্যপদ যদি উভয় আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য না হয় তবে প্রধান পদ মধ্যপদের এক অংশের সাথে সম্পর্কিত হতে পারে এবং অপ্রধান পদ মধ্যপদের অন্য অংশের সাথে সম্পর্কিত হয়। এতে করে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সদর্থক বা নঞর্থক কোনো সম্বন্ধ স্থাপন করা সম্ভব হয় না। সুতরাং সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করতে গেলে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সহানুমানে মধ্যপদকে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হয় কেন?
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর