শেয়ারFacebookWhatsApp

অমাধ্যম অনুমান কাকে বলে?

উত্তর: যে অবরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অমাধ্যম অনুমান কাকে বলে?

উদ্দীপক

দৃষ্টান্ত-১ : সকল মানুষ হয় জীব। অতএব, সকল জীব হয় মানুষ। দৃষ্টান্ত-২: কিছু কবি হয় দার্শনিক অতএব, কিছু দার্শনিক হয় কবি। দৃষ্টান্ত-৩: কিছু বাড়ি নয় পাকা ঘর। অতএব, কিছু বাড়ি হয় অ-পাকা ঘর।

Sylhet · 2025

উত্তর

যে অবরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

উত্তর

সহানুমানের তিনটি পদের মধ্যে হেতুপদ বা মধ্যপদ অন্যতম। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না তাকে মধ্যপদ বা হেতুপদ বলে। মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়নাক্যে ব্যবহৃত হয়ে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি আনার্য সম্পর্ক তৈরি করে। আর ওই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সহানুমানে মধ্যপদের বা হেতুপদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে। কেননা আবর্তনের নিয়ম অনুসরণ করে এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো আবর্তন। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে আশ্রয়বাক্যের উদ্দেশ্যে ও বিধেয়ের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় পদ হয় এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হয়। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হয় আর যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। উদ্দীপকের দৃষ্টান্ত-১ অনুযায়ী 'সকল মানুষ হয় জীব' অতএব 'সকল জীব হয় মানুষ' এখানে আবর্তনের নিয়ম অনুসরণ করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য 'মানুষ' পদটি সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ 'জীব' পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ দুটোই সদর্থক যুক্তিবাক্য। সুতরাং দৃষ্টান্ত-১ এ অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করেছে।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের আবর্তন এবং প্রতিবর্তন নির্দেশ করে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই পদ হয়। কিন্তু আবর্তনে আশ্রয়বাক্যের বিধেয় পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়। প্রতিবর্তনে আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়। অপরদিকে, আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদকে-সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়। প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তর গুণ ভিন্ন হয় অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হয়, আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হয়। অন্যদিকে, আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একইরূপ হয়। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্তও সদর্থক হয়, আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্তও নঞর্থক হয়। প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সমান হয়। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হয়, আবার আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তও বিশেষ হয়। কিন্তু আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ কখনো সমান হয়, আবার কখনো ভিন্ন হয়। সবসময় একইরূপ হয় না।
HSCLogic 1st PaperSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।