শেয়ারFacebookWhatsApp

অনুমান কী?

উত্তর: কোনো জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে যখন কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন তাকে অনুমান বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অনুমান কী?

উদ্দীপক

উদাহরণ-১: কিছু কবি হয় দার্শনিক। অতএব, কিছু দার্শনিক হয় কবি। উদাহরণ-২: কিছু মানুষ নয় কবি। অতএব, কিছু কবি নয় মানুষ।

Dinajpur · 2025

উত্তর

কোনো জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে যখন কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন তাকে অনুমান বলে।

উত্তর

যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি এবং কেবল তিনটি পদ থাকে। এটি সহানুমানের একটি আবশ্যিক নিয়ম। সহানুমানের এ নিয়ম লঙ্ঘন করে কোনো সহানুমানের যুক্তিতে তিনটির অধিক পদ ব্যবহার করলে সহানুমান ত্রুটিপূর্ণ হয়। সহানুমানের এ জুটিকে চতুষ্পদী অনুপপত্তি বলে।

উত্তর

উদ্দীপকে উদাহরণ-১ অমাধ্যম অনুমানের প্রকারভেদ আবর্তনকে। প্রকাশ করেছে। এখানে । যুক্তিবাক্যের আবর্তন দেখানো হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে প্রথমটি হলো আবর্তন। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনের আশ্রয়বাক্যকে বলে আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলে আবর্তিত। আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়। আর আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে এবং আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। উদ্দীপকের উদাহরণ-১ এর অনুমানটি হলো- কিছু কবি হয় দার্শনিক। অতএব, কিছু দার্শনিক হয় কবি। এখানে 'কিছু কবি হয় দার্শনিক' আশ্রয়বাক্যটি থেকে সিদ্ধান্ত অতএব, 'কিছু দার্শনিক হয় কবি' অনুমান করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করা হয়েছে এবং আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন করা হয়নি। এছাড়া আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। আবর্তনের সকল নিয়ম। অনুসরণ করায় অনুমানটির মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ। আবর্তন নির্দেশিত হয়েছে।

উত্তর

আবর্তনের নিয়ম অনুসারে উদাহরণ-১ বৈধ হয়েছে আর উদাহরণ-২ বৈধ হয়নি। কেননা উদাহরণ-২ এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। নিচে আবর্তনের নিয়ম অনুসারে উদাহরণ-১ ও উদাহরণ-২ এর তুলনামূলক বিশ্লেষণ করা হলো- যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনের ৪টি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সেগুলো হলো- ১. আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় পদ হবে। ২. আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। ৩. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হবে না। ৪. যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। আবর্তনের সকল অনুমানেই এ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। তা না হলে আবর্তন অবৈধ হয়। উদ্দীপকের উদাহরণ-১ এ আবর্তনের সকল নিয়ম অনুসরণ করা হয়েছে। অর্থাৎ এখানে 'আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ কবি সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ দার্শনিক সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হয় নাই। আর আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। তাই উদাহরণ-১ এর অনুমানটি বৈধ। অপরদিকে, উদাহরণ-২ এর অনুমানটিতে আবর্তনের সকল নিয়ম অনুসরণ করা হয়নি। অর্থাৎ এখানে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না এ নিয়মটি লঙ্ঘন করা হয়েছে। উদাহরণ-২ এর আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত দুটিই বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। আমরা জানি, বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য। কিন্তু উদাহরণটিতে ব্যাপ্যতার উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করার কারণে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ 'মানুষ' সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং মানুষ পদটি আশ্রয়বাক্যে অব্যাপ্য হলেও সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের নিয়ম বিরোধী তাই উদ্দীপকের উদাহরণ-২ এর অনুমানটি বৈধ বা যথার্থ নয়।পরিশেষে বলা যায়, আবর্তনের নিয়ম অনুসারে উদ্দীপকের উদাহরণ-১ এর অনুমানটি বৈধ এবং উদাহরণ-২ এর অনুমানটি অবৈধ।
HSCLogic 1st PaperDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।