শেয়ারFacebookWhatsApp

সহানুমানের মধ্যপদকে বিবাহের ঘটকের সাথে তুলনা করা যায়- ব্যাখ্যা করো।

উত্তর: সহানুমানের প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে বলে মধ্যপদকে বিবাহের ঘটকের সাথে তুলনা করা যায়। সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে প্রধান পদ ও অপ্রধান পদ প্রথমে বিচ্ছিন্ন অবস্থায় যাকে। পরবর্তী সময়ে মধ্যপদের মধ্যস্থতায় এদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপিত হয়। কেননা, মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে সম্পর্কিত হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে সম্পর্কিত হয়। এর ফলে প্রধান ও অপ্রধান পদের একটি যোগসূত্র তৈরি হয়। এক্ষেত্রে মধ্যপদ আশ্রয়বাক্যদ্বয়ে অবস্থান করেই সম্বন্ধ স্থাপনের কাজ করে। তাই সহানুমানের প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য মধ্যপদের ভূমিকাকে বিবাহের ঘটকের সাথে তুলনা করা যায়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

সহানুমানের মধ্যপদকে বিবাহের ঘটকের সাথে তুলনা করা যায়- ব্যাখ্যা করো।

উদ্দীপক

বাইডেন সাহের ভাবলেন, রাশিয়ার সাথে চীনের গভীর সম্পর্ক। আবার, চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব রয়েছে। সুতরাং রাশিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্ব থাকবে। অন্যদিকে, মি. বিন বলেন, সব ভারতীয় আমেরিকায় যেতে চায়; হরিশ একজন ভারতীয়; তাই তিনিও আমেরিকায় যেতে চান।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

সহানুমানের যে আশ্রয়বাক্যে প্রধান পদটি থাকে তাকে প্রধান আশ্রয়বাক্য বলে।

উত্তর

সহানুমানের প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে বলে মধ্যপদকে বিবাহের ঘটকের সাথে তুলনা করা যায়। সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে প্রধান পদ ও অপ্রধান পদ প্রথমে বিচ্ছিন্ন অবস্থায় যাকে। পরবর্তী সময়ে মধ্যপদের মধ্যস্থতায় এদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপিত হয়। কেননা, মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে সম্পর্কিত হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে সম্পর্কিত হয়। এর ফলে প্রধান ও অপ্রধান পদের একটি যোগসূত্র তৈরি হয়। এক্ষেত্রে মধ্যপদ আশ্রয়বাক্যদ্বয়ে অবস্থান করেই সম্বন্ধ স্থাপনের কাজ করে। তাই সহানুমানের প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য মধ্যপদের ভূমিকাকে বিবাহের ঘটকের সাথে তুলনা করা যায়।

উত্তর

বাইডেন সাহেবের অনুমানটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। সহানুমানের ক্ষেত্রে দুটি আশ্রয়বাক্যে প্রধান ও অপ্রধান পদের সাথে মধ্যপদের আবশ্যিক সম্পর্ক স্থাপিত হয় এবং তার ভিত্তিতে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে আবশ্যিক সম্পর্ক গড়ে ওঠে। কোনো সহানুমানে তিনটি পদের অধিক পদ ব্যবহার করলে সে সম্পর্ক স্থাপিত হয় না। আর তিনের অধিক পদ ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তাকে চতুষ্পদী অনুপপত্তি বলে। এক্ষেত্রে তিনটি পদের স্থানে চারটি পদ দেখা যায়। যেমন- 'মানুষ মুরগি খায়, মুরগি কেঁচো খায়, অতএব, মানুষ কেঁচো খায়। এ দৃষ্টান্তটিতে পদের সংখ্যা চারটি। যথা- ১. মানুষ, ২. যারা মুরগি খায়, ৩. মুরগি, ৪. যারা কেঁচো খায়। তাই এখানে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের বাইডেন সাহেব ভাবছেন, রাশিয়ার সাথে চীনের গভীর সম্পর্ক। আবার, চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব রয়েছে। সুতরাং রাশিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্ব থাকবে। এই দৃষ্টান্তটিতে চারটি পদের ব্যবহার করা হয়েছে। যথা- ১. রাশিয়া ২. চীনের সাথে গভীর সম্পর্ক ৩. চীন ও ৪. বাংলাদেশের বন্ধুত্ব। এখানে তিনটি পদের অধিক চারটি পদ ব্যবহার করার কারণে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকের সিদ্ধান্তটি অবৈধ।

উত্তর

সহানুমানের নিয়মানুসারে মি. বিনের যুক্তিটি একটি বৈধ যুক্তি। উদ্দীপকে উল্লিখিত মি. রিনের যুক্তিটিতে সহানুমানের প্রথম সংস্থানের তৃতীয় বৈধ মূর্তি A ও I এর প্রতিফলন ঘটেছে। প্রদত্ত যুক্তিটি হলো- A- সকল ভারতীয় আমেরিকায় যেতে চায়। I - হরিশ একজন ভারতীয়। ∴ I - হরিশ আমেরিকায় যেতে চায়। এখানে, সহানুমানের নিয়মানুযায়ী তিনটি পদ যথা- 'আমেরিকায় যেতে চায়' (প্রধান পদ), ভারতীয় (মধ্যপদ) এবং হরিশ (অপ্রধান পদ) রয়েছে। দৃষ্টান্তটির আশ্রয়বাক্য যুগলের মধ্যে প্রধান আশ্রয়বাক্যটি সার্বিক হওয়ায় তার উদ্দেশ্য পদটি (ভারতীয়) মধ্যপদ হিসেবে একবার ব্যাপ্য হয়েছে। আশ্রয়বাক্য দুটি সদর্থক তাই সিদ্ধান্তও সদর্থক হয়েছে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। কেননা সিদ্ধান্ত হলো । যুক্তিবাক্য। 1 যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়। এছাড়া সহানুমানের অন্যকোনো নিয়মও এখানে অমান্য করা হয়নি। তাই এটি একটি বৈধ যুক্তি । আলোচনা শেষে তাই বলা যায়, প্রথম সংস্থানের বৈধ যুক্তিগুলোর মধ্যে উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি একটি বৈধ যুক্তি।
HSCLogic 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।