শেয়ারFacebookWhatsApp

অমাধ্যম অনুমান কী যথার্থ অনুমান? বুঝিয়ে লেখো।

উত্তর: অনুমানের মূল বৈশিষ্ট্য না থাকায় অমাধ্যম অনুমান যথার্থ অনুমান নয়। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। এতে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় বলে জানা থেকে অজানায় যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে সিদ্ধান্ত নতুন কোনো তথ্যের সন্ধান দিতে পারে না। সিদ্ধান্তে আশ্রয়বাক্যের পুনরুক্তি হয় মাত্র। একারণে বলা হয়, অমাধ্যম অনুমান যথার্থ অনুমান নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অমাধ্যম অনুমান কী যথার্থ অনুমান? বুঝিয়ে লেখো।

উদ্দীপক

তথ্য-১: A- সকল দার্শনিক হয় জ্ঞানী A-সকল কবি হয় দার্শনিক ∴ A সকল কৰি হয় জ্ঞানী তথ্য-২: I-কিছু আম হয় মিষ্টি ∴ I- কিছু মিষ্টি ফল হয় আম

ঢাকা কলেজ · 2024

উত্তর

অনুমান হলো কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার মানসিক প্রক্রিয়া।

উত্তর

অনুমানের মূল বৈশিষ্ট্য না থাকায় অমাধ্যম অনুমান যথার্থ অনুমান নয়। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। এতে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় বলে জানা থেকে অজানায় যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে সিদ্ধান্ত নতুন কোনো তথ্যের সন্ধান দিতে পারে না। সিদ্ধান্তে আশ্রয়বাক্যের পুনরুক্তি হয় মাত্র। একারণে বলা হয়, অমাধ্যম অনুমান যথার্থ অনুমান নয়।

উত্তর

তথ্য-২ অমাধ্যম অনুমানকে নির্দেশ করে। অবরোহ অনুমান দুইভাগে বিভক্ত যার একটি হলো অমাধ্যম অনুমান । এই অনুমানে আশ্রয়বাক্য থাকে একটি। একটি আশ্রয়বাক্য থেকে প্রত্যক্ষ বা সরাসরিভাবে অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত গৃহীত হয়। তাই বলা যায়, যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে প্রত্যক্ষ বা সরাসরিভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন— সকল মানুষ হয় মরণশীল অতএব কোনো মানুষ নয় অমর । উদ্দীপকে তথ্য-২ এ দেখা যায়, I-কিছু আম হয় মিষ্টি ∴ I-কিছু মিষ্টি ফল হয় আম। এখানে আশ্রয়বাক্য একটি এবং সেখান থেকে প্রত্যক্ষভাবে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই এটি একটি অমাধ্যম অনুমান।

উত্তর

তথ্য-১ এবং তথ্য-২ এ যথাক্রমে মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। প্রথমত,যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অন্যদিকে, যে অবরোহ অনুমানে একাধিক আশ্ৰয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। দ্বিতীয়ত, অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত নেয়ার জন্য একাধিক আশ্রয়বাক্যের প্রয়োজন হয় না। কিন্তু মাধ্যম অনুমানে সিদ্ধান্ত নেয়ার জন্য একাধিক আশ্রয়বাক্যের প্রয়োজন হয়। তৃতীয়ত, অধিকাংশ যুক্তিবিদের মতে, অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়। অন্যদিকে, সব যুক্তিবিদের মতে, মাধ্যম অনুমান প্রকৃত অনুমান৷ উদ্দীপকে তথ্য-১ এ দেখা যায়, দুটি আশ্রয়বাক্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি একটি মাধ্যম অনুমান। অন্যদিকে, তথ্য-২ এ দেখা যায়, একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। তাই এটি অমাধ্যম অনুমানের নির্দেশক। পরিশেষে বলা যায়, মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য থাকলেও তারা উভয়ই অবরোহ অনুমানের দুটি অংশ।
HSCLogic 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।