দৃষ্টান্ত-১ এ ব্যক্তির বিচার্য প্রথম বিষয়টি হল ব্যক্তির জন্মস্থান যা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং দ্বিতীয় বিষয়টি হলো ব্যক্তির পোশাক যা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।
ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হলো কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অপরিবর্তনীয়ভাবে সর্বদা উপস্থিত বা বর্তমান থাকে। যেমন- কোনো ব্যক্তির 'জন্মস্থান', জন্ম তারিখ হলো ব্যক্তির অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ ব্যক্তি থেকে তার 'জন্মস্থান', 'জন্মতারিখ' কে আলাদা করা যায় না। আর যে গুণ বা গুণাবলি কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বিদ্যমান বা বর্তমান থাকে না, মাঝে মাঝে পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- 'ব্যক্তির পোশাক', 'আচার-ব্যবহার, 'রুচি', 'পেশা', 'শখ' ইত্যাদি হলো ব্যক্তির বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ ব্যক্তি থেকে তার পোশাক, রুচি, পেশা প্রভৃতির বিচ্ছেদ ঘটতে পারে বা পরিবর্তন হতে পারে।
উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে, কোনো ব্যক্তির জন্মস্থান বা ব্যক্তির পোশাক দেখে তাকে বিচার করা উচিৎ নয়। এখানে ব্যক্তির জন্মস্থান হল ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ যা কখনো ব্যক্তি থেকে বিচ্ছেদ করা যায় না। অন্যদিকে, ব্যক্তির পোশাক হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ যার বিচ্ছেদ বা পরিবর্তন হতে পারে। তাই বলা যায়, দৃষ্টান্ত-১'এ ব্যক্তির 'জন্মস্থান' দ্বারা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং 'ব্যক্তির পোশাক' দ্বারা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বোঝানো হয়েছে।