মাধ্যম অনুমান এর প্রকৃতি কীরূপ? ব্যাখ্যা করো।
উত্তর: অবরোহ অনুমানের একটি উল্লেখযোগ্য প্রকরণ হলো মাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে মাধ্যম অনুমান বলে। যেমন: 'সকল মানুষ হয় মরণশীল। সকল দার্শনিক হয় মানুষ। অতএব, সকল দার্শনিক হয় মরণশীল।' এই দৃষ্টান্তে দুটি আশ্রয়বাক্য ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত। দুটি আশ্রয়বাক্যেই 'মানুষ' পদটি থাকায় তাদের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে গেছে। এই সম্পর্কের ভিত্তিতেই সিদ্ধান্তে 'দার্শনিক' এবং 'মরণশীল' পদটি অনিবার্যভাবে সম্পর্কিত হয়েছে। এভাবে মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মাধ্যম অনুমান এর প্রকৃতি কীরূপ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর