'আরোহের সিদ্ধান্ত হয় ঊর্ধ্বমুখী' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: আরোহের সিদ্ধান্ত হয় ঊর্ধ্বমুখী' বলতে বিশেষ থেকে সার্বিকে গমনকে বোঝায়। যে অনুমান প্রক্রিয়ায় বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে। অর্থাৎ আরোহ অনুমানের আশ্রয়বাক্য বিশেষ যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হয়ে থাকে বলে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। যেমন- 'গোলাপ হয় সুন্দর। জবা হয় সুন্দর। বেলী হয় সুন্দর। অতএব, সকল ফুল হয় সুন্দর।' এ যুক্তিটিতে আশ্রয়বাক্যগুলো বিশেষ যুক্তিবাক্য কিন্তু সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তিবাক্য। এভাবে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণের কারণে আরোহের সিদ্ধান্ত ঊর্ধ্বমুখী হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'আরোহের সিদ্ধান্ত হয় ঊর্ধ্বমুখী' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর