ঘটনা-২ এ চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-
উদ্দীপকের ঘটনা-২ এ সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটির অধিক পদ ব্যবহৃত করা হয়েছে। যে মাধ্যম অবরোহ অনুমানে পরোক্ষ সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের নিয়ম অনুযায়ী একটি সহানুমানে তিনটি পদ থাকে, কোনোভাবেই তিনটির অধিক পদ ব্যবহার করা যায় না। সহানুমানের এই নিয়ম লঙ্ঘন করে কোনো সহানুমানের যুক্তিতে তিনটির অধিক পদ ব্যবহার করলে সহানুমান ত্রুটিপূর্ণ হয়। সহানুমানের এ ত্রুটিকে চতুষ্পদী অনুপপত্তি বলে।
উদ্দীপকের 'ঘটনা-২' এ 'মানুষ মাছ খায়' এবং 'মাছ পোকা খায়'- এ দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে 'মানুষ পোকা খায়' এই সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে মানুষ, মাছ খায়, মাছ পোকা খায় এই চারটি পদ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটির অধিক পদ ব্যবহার করা হয়েছে। যেহেতু 'ঘটনা-২' এ সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটির অধিক পদ ব্যবহার করা হয়েছে। তাই 'ঘটনা-২' এ চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায় যে, সহানুমানের কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এর নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।