উদ্দীপকের যুক্তি-২ ও যুক্তি-৩ যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমানকে প্রকাশ করে।
যুক্তি-২ এ দুইটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে বিশেষ প্রকৃতির, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত। অবরোহ
অনুমানে শুধু আকারগত সত্যতা পরিলক্ষিত হয়। পাশাপাশি এ অনুমানের প্রকৃতি হয় নিম্নগামী। অন্যদিকে, যুক্তি-৩ এর অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। এরূপ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা পরিলক্ষিত হয়ে থাকে। পাশাপাশি আরোহ অনুমানের প্রকৃতি হয় উচ্চগামী।
যুক্তি-২ ও যুক্তি-৩ এর সাথে উল্লেখিত বৈসাদৃশ্যমূলক সম্পর্ক থাকলেও পারস্পরিক সাদৃশ্যমূলক সম্পর্কও বিদ্যমান। কারণ অবরোহ ও আরোহ উভয় প্রকার অনুমান একই আদর্শ নিয়ে পরিচালিত হয়। উভয় প্রকার অনুমানের আদর্শ হলো সত্য গ্রহণ এবং মিথ্যাকে বর্জন।
পরিশেষে বলা যায়, অবরোহ, অনুমান ও আরোহ অনুমানের মধ্যে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্যমূলক সম্পর্কই বেশি লক্ষনীয়। এ কারণেই যুক্তি-২ও৩ এর মধ্যে ভিন্নতা রয়েছে।