দেখাও যে প্রতিটি সহানুমানে তিন পদ থাকে।
উত্তর: সহানুমান মাধ্যম অনুমান হওয়ার কারণে এখানে তিনটি পদ থাকে। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি এবং কেবল তিনটি পদ থাকে। এটি সহানুমানের একটি আবশ্যিক নিয়ম। সহানুমানের তিনটি পদ হলো প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল। রহিম হয় একজন মানুষ। অতএব, রহিম হয় মরণশীল।' এখানে 'মরণশীল' পদটি হলো প্রধান পদ, 'রহিম' পদটি হলো অপ্রধান পদ এবং 'মানুষ' পদটি হলো মধ্যপদ। সুতরাং সহানুমানে তিনটি পদই থাকবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দেখাও যে প্রতিটি সহানুমানে তিন পদ থাকে।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর