শেয়ারFacebookWhatsApp

মাধ্যম অনুমান কাকে বলে?

উত্তর: যে অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাকে মাধ্যম অনুমান (Mediate Inference) বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

মাধ্যম অনুমান কাকে বলে?

উদ্দীপক

জীবন দেশ বিদেশ ঘুরে দেখল, পৃথিবীর প্রায় সকল জায়গাতেই কালো রঙের কাক এর আবির্ভাব। এখন সে এই সিদ্ধান্তে আসল যে, "পৃথিবীর সকল কাক হয় কালো”। এটি শুনে তার ছোট বোন মিনা বললো এই বাক্যটিকে অন্যভাবেও বলা যায় যেমন- "পৃথিবীর কোনো কাক নয় অ-কালো"।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025

উত্তর

যে অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাকে মাধ্যম অনুমান (Mediate Inference) বলে।

উত্তর

যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে গ্রহণ করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। উদাহরণ: "A- সকল মানুষ হয় মরণশীল। অতএব, E- কোনো মানুষ নয় অমর।" এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থগত কোনো পার্থক্য নেই। উভয়ই একই অর্থ প্রকাশ করে। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণও অপরিবর্তিত আছে। কেননা উভয়ই সার্বিক যুক্তিবাক্য। কিন্তু গুণের দিক থেকে আশ্রয়বাক্য সদর্থক এবং সিদ্ধান্ত নঞর্থক। অন্যদিকে, আশ্রয়বাক্যের বিধেয় পদ 'মরণশীল'-এর বিরুদ্ধ পদ 'অমর' পদটিকে সিদ্ধান্তে বিধেয় করা হয়েছে। তাই এটি প্রতিবর্তনের একটি দৃষ্টান্ত।

উত্তর

উদ্দীপকটিতে জীবনের বক্তব্য পাঠ্যপুস্তকের অনুমানের বিষয়টি ইঙ্গিত করে। নিচে অনুমানের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- অনুমান হলো জ্ঞান লাভের একটি বিশেষ প্রক্রিয়া। যে সব প্রক্রিয়ায় আমরা জ্ঞান লাভ করি তার মধ্যে অনুমান একটি। এটি জ্ঞান লাভের একটি পরোক্ষ প্রক্রিয়া। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। কোনো জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে মানসিকভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়া হলো অনুমান। অনুমানের ক্ষেত্রে জ্ঞাত সত্য বা তথ্যের ওপর নির্ভর করে অজ্ঞাত সত্য বা ধারণা উৎপন্ন হয়। অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি। অনুমান প্রথমে একটি মানসিক প্রক্রিয়া হিসেবে থাকে। যখন এটিকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটি হয় যুক্তি। অনুমানের ক্ষেত্রে জ্ঞাত তথ্য বস্তুগতভাবে সত্য হলে তা থেকে অনিবার্যভাবে যে নতুন তথ্য আবিষ্কৃত হয় তা-ও বস্তুগতভাবে সত্য হয়। আবার জ্ঞাত তথ্য আকারগতভাবে সত্য হলে তা থেকে অনিবার্যভাবে অনুমিত নতুন তথ্যটিও আকারগতভাবে সত্য হবে। অনুমান প্রধানত দুই প্রকার। যথা- ১. অবরোহ অনুমান ও ২. আরোহ অনুমান।

উত্তর

বৈধভাবে প্রতিবর্তন করার জন্য যুক্তিবিদগণ এর কিছু নিয়ম নির্ধারণ করেছেন। নিয়মগুলো হলো: এক. আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তেও উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হবে। দুই. আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করতে হবে। তিন. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। চার, আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকবে। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্তও সার্বিক হবে এবং আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তও বিশেষ হবে। প্রতিবর্তনের নিয়মানুসারে A, E, I এবং O বাক্যের প্রতিবর্তন দেখানো হলো:A যুক্তিবাক্য সার্বিক সদর্থক। তাই A যুক্তিবাক্যের প্রতিবর্তন করতে হবে সার্বিক নঞর্থক যুক্তিবাক্যে, অর্থাৎ E যুক্তিবাক্যে। উদাহরণ: A- সকল ফুল হয় সুন্দর (প্রতিবর্তনীয়)অতএব,E- কোনো ফুল নয় অসুন্দর। (প্রতিবর্তিত)।E যুক্তিবাক্য একটি সার্বিক যুক্তিবাক্য। তাই E যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, অর্থাৎ A যুক্তিবাক্য। উদাহরণ: E- কোনো মানুষ নয় অমর (প্রতিবর্তনীয়) অতএব, A- সকল মানুষ হয় মরণশীল (প্রতিবর্তিত)।I যুক্তিবাক্য বিশেষ যুক্তিবাক্য হওয়ায় তার প্রতিবর্তিত হবে বিশেষ যুক্তিবাক্য। তাই I যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে বিশেষ নঞর্থক যুক্তিবাক্যে, অর্থাৎ O যুক্তিবাক্যে। উদাহরণ: I- কিছু মানুষ হয় সৎ (প্রতিবর্তনীয়)অতএব,O- কিছু মানুষ নয় অসৎ (প্রতিবর্তিত)।O যুক্তিবাক্য বিশেষ বলে এর প্রতিবর্তিত বিশেষ হবে। তাই O যুক্তিবাক্যের প্রতিবর্তিত হবে বিশেষ সদর্থক বা । যুক্তিবাক্য। উদাহরণ: O - কিছু মানুষ নয় যুক্তিবাদী (প্রতিবর্তনীয়)অতএব,I- কিছু মানুষ হয় অযুক্তিবাদী (প্রতিবর্তিত)।
HSCLogic 1st Paperবিএএফ শাহীন কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।