উদ্দীপকে করিম সাহেব ও হাবিব সাহেবের কর্মকান্ডের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের করিম সাহেবের কর্মকাণ্ডে নীতিবিদ্যার এবং হাবিব সাহেবের কর্মকান্ডে যুক্তিবিদ্যার নির্দেশ পাওয়া যায়। নিচে এ দুই প্রকার বিদ্যার তুলনামূলক আলোচনা করা হলো- মিল বা সাদৃশ্য ১. নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ই দর্শনের শাখা। কেননা নীতিবিদ্যা: দর্শনের অন্যতম শাখা মূল্যবিদ্যার শাখা এবং যুক্তিবিদ্যাও মূল্যবিদ্যার শাখা। ২. যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই তাদের বিষয়বস্তুর আলোচনায়। কিছু মানদন্ড অনুসরণ করে। নীতিবিদ্যা মানদন্ডের ভিত্তিতে মানুষের আচরণের মূল্যায়ন করে। আর যুক্তিবিদ্যা মানদন্ডের ভিত্তিতে যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করে। ৩. সত্য প্রতিষ্ঠা যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ের লক্ষ্য। নীতিবিদ্যা কল্যাণকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচনা করে।। যুক্তিবিদ্যা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়। আর সত্য হলো কল্যাণের বাহক। অমিল বা বৈসাদৃশ্য ১. যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা-অবৈধতা নিয়ে আলোচনা করে। অন্যদিকে, নীতিবিদ্যা সমাজবদ্ধ মানুষের ঐচ্ছিক আচরণ নৈতিক আদর্শের ভিত্তিতে মূল্যায়ন করে। ২. যুক্তিবিদ্যা যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। তাই যুক্তির বৈধতা-অবৈধতা নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার প্রধান কাজ। অন্যদিকে, নীতিবিদ্যা মানুষের সকল ঐচ্ছিক আচরণের সাথেযুক্ত। মানুষের সকল ঐচ্ছিক আচরণের নৈতিক মান বিচার করে নীতিবিদ্যা। ৩. যুক্তিবিদ্যার নিয়মনীতিগুলো প্রায় বিতর্ক ছাড়াই গ্রহণীয়। অন্যদিকে, নীতিবিদ্যার আদর্শের অনেক সমালোচনা আছে। বিভিন্ন নৈতিক মানদণ্ড সকলে সমানভাবে গ্রহণ করেনা। পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে যেমন কিছু সম্পর্ক রয়েছে, তেমনি কিছু পার্থক্যও রয়েছে। মানুষের যুক্তি ও বিবেক যখন একান্তভাবে সমন্বিত হয় তখনই মানুষ প্রকৃতপক্ষে উন্নত জীবনের ধারক হয়ে ওঠে। তাই যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে করিম সাহেব ও হাবিব সাহেবের কর্মকান্ডের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর