উদ্দীপকের আলোকে কী এটাই প্রতীয়মান হয়? 'আমাদের জীবনের সার্বিক দিকে যুক্তিবিদ্যার ব্যবহার লক্ষণীয়'- উত্তরের সপক্ষে তোমার মত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আমাদের বাস্তব জীবনে যুক্তির প্রয়োগ দেখানো হয়েছে। এর প্রেক্ষিতে বলা যায়, "আমাদের জীবনের সার্বিক দিয়ে যুক্তিবিদ্যার ব্যবহার লক্ষণীয়"। আমরা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিয়ম অনুসরণ করে কাজ করে থাকি। বিভিন্ন কাজের এসব নিয়মকানুনের মধ্যে যুক্তির প্রয়োগ রয়েছে। আমরা আমাদের কাজগুলো যৌক্তিক প্রক্রিয়ায়ই সম্পন্ন করি। যৌক্তিক এবং বৌদ্ধিক চিন্তা আমাদের বিভিন্ন কুসংস্কার ও অন্ধবিশ্বাস হতে মুক্ত হতে সাহায্য করে। বিজ্ঞানের বিভিন্ন বিষয় যৌক্তিক নিয়মে কাজ করে। যেকোনো গবেষণাও যৌক্তিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। বর্তমান বিশ্বের খুবই প্রয়োজনীয় যন্ত্র কম্পিউটার যৌক্তিক নিয়মে কাজ করে। যুক্তির ব্যবহার দ্বারা মানুষ তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। আর অবেগকে নিয়ন্ত্রণ করতেপারলে মানুষ সঠিক কাজটি করতে পারে এবং ভুল কম হয়। মানুষের সুস্থ থাকার জন্য খাবার, ব্যায়াম ও বিশ্রামের জন্য যৌক্তিকভাবে নিয়ম অনুসরণ করতে হয়। উদ্দীপকের মামুন সাহেবের ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডাক্তার যে পরামর্শ দিয়েছে সেখানেও যৌক্তিকভাবে নিয়ম পালনের কথা বলা হয়েছে। আর মামুন সাহেব ডাক্তারের পরামর্শ পালন করতে সম্মত হয়েছেন কারণ তিনি মনে করেন ডাক্তারের কথায় যুক্তি আছে। অর্থাৎ, যুক্তির কারণেই ডাক্তারের পরামর্শ মামুন সাহেবের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এছাড়াও আমরা যৌক্তিক কারণেই বিভিন্ন বিষয়কে সমর্থন করি এবং বিভিন্ন কাজ করে থাকি। তাই বলা যায়, আমাদের জীবনের সার্বিক দিকে যুক্তিবিদ্যার ব্যবহার লক্ষণীয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কী এটাই প্রতীয়মান হয়? 'আমাদের জীবনের সার্বিক দিকে য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর