দৃশ্যকল্প-১ এ কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ আমার পঠিত নন্দনতত্ত্বের প্রতিফলন ঘটেছে। মূলবিদ্যার তিনটি শাখার মধ্যে অন্যতম একটি শাখা হলো নন্দনতত্ত্ব। মূল্যবিদ্যার এ শাখাটি রুচি-পছন্দ, শিল্প, সৌন্দর্যের সাথে যুক্ত। নন্দনতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো Aesthetics ইংরেজি 'Aesthetics [গণিত] শব্দটি এসেছে গ্রিক শব্দ 'Aesthetikos [গণিত] থেকে, যার অর্থ হলো অনুভূতিপ্রবণ বা সংবেদনশীল। অর্থাৎ কোনো কিছু সম্পর্কে অনুভূতি প্রকাশ করা বা মনোভাব ব্যক্ত করা। তাই শব্দগত অর্থে নন্দনতত্ত্ব বলতে কোনো কিছু প্রত্যক্ষ করে বা অনুভব করে অনুভূতি ব্যক্ত বা মনোভাব প্রকাশ করাকে বোঝায়। অনুভূতি প্রকাশ বা মনোভাব প্রকাশ করা হলো এক প্রকার মূল্যায়ন। আর এ মূল্যায়ন মূলত সৌন্দর্য উপভোগ, রসবোধ ও রুচিবোধের বিষয়। তাই বলা যায়, নন্দনতত্ত্ব হলো মূল্যবিদ্যার এমন একটি শাখা যা সৌন্দর্য, শিল্প, রসবোধ এবং রুচিবোধ নিয়ে আলোচনা করে এবং সুন্দরের প্রশংসা করে। সৌন্দর্যের নির্মল অনুভূতি ও শিল্পের সাবলীল রস আস্বাদনই এ বিদ্যার আলোচ্য ক্ষেত্র। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণার চরিত্রের যে বর্ণনা দেওয়া হয়েছে, সেখানে খুব ভালো গান করা, ছবি আঁকা, ফুলের বাগান করা, ঘরে চমৎকার প্রাকৃতিক দৃশ্যের ছবি রাখা ইত্যাদি বিষয় বিদ্যমান রয়েছে। আমরা জানি, শিল্প, সংগীত, ছবি আঁকা, সৌন্দর্য উপভোগ এবং প্রাকৃতিক দৃশ্যের ছবি ইত্যাদি নন্দনতত্ত্বের সাথে যুক্ত। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এর আমার পঠিত নন্দনতত্ত্বের প্রতিফলন রয়েছে। অর্থাৎ দৃশ্যকল্প-১ এ নন্দনতত্ত্বের বিষয়টিই প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর