অধ্যাপক আবু তালেবের উপদেশমূলক বক্তব্যের মধ্যে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের অধ্যাপক আবু তালেবের উপদেশমূলক বক্তব্যের মধ্যে সামগ্রিকভাবে মূল্যবিদ্যার দুটি শাখার প্রতিফলন ঘটেছে। বিষয়বস্তু বা আলোচ্য সূচি অনুয়ায়ী, দর্শনকে তিনভাগে ভাগ করা যায় যার মধ্যে অন্যতম হলো মূল্যবিদ্যা। মূল্যবিদ্যায় মূল্যসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। মূল্যবিদ্যার তিনটি শাখা আছে যার মধ্যে দুটি হলো নীতিবিদ্যা ও নন্দনতত্ত্ব। নীতিবিদ্যা হলো এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা মানুষের ঐচ্ছিক আচরণের মূল্যায়ন করে। এক্ষেত্রে নীতিবিদ্যা নৈতিক মানদণ্ড ব্যবহার করে। মানব, আচরণের মূল্যায়নমূলক আলোচনা বা নৈতিক মান নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা। আর নন্দনতত্ত্ব মূল্যবিদ্যার এমন একটি শাখা যেখানে শিল্প, সৌন্দর্য প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। এখানে এমন বিষয় আলোচিত হয় যা সৌন্দর্য, শিল্প, রুচিবোধ ও রসবোধের সাথে সম্পর্কিত। সৌন্দর্যের। নির্মল অনুভূতি ও শিল্পের সাবলীল রস আস্বাদনই হলো নন্দনতত্ত্বের আলোচ্য ক্ষেত্র। সুতরাং দেখা যাচ্ছে যে, সামগ্রিকভাবে মূল্যবিদ্যায় মূল্যসংক্রান্ত আলোচনা করা হয়ে থাকে। আর মূল্যবিদ্যার বিভিন্ন শাখায় নিজস্ব বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়ে থাকে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অধ্যাপক আবু তালেবের উপদেশমূলক বক্তব্যের মধ্যে কোন বিষয়ের প্রতিফলন ঘ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর