শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে দুটি বিষয়ের ধারণা রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে নীতিবিদ্যা ওন্দেনতত্ত্বের ধারণা রয়েছে। নিচে এই দুটি বিষয়ের মধ্যকার সম্পর্ক আলোচনা করা হলো- নীতিবিদ্যা মূল্যবিদ্যার একটি শাখা। এটি মানুষের ঐচ্ছিক আচরণের। সাথে জড়িত। মানুষ ইচ্ছাকৃতভাবে যেসব আচরণ করে সেসব আচরণের নৈতিক মূল্য নির্ধারণ করাই এই বিদ্যার প্রধান কাজ। তাই নীতি বিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণের ভালোত্ব-মন্দত্ব, ন্যায়ত্ব- অন্যায়ত্ব প্রভৃতি মূল্যায়ন করে। এই মূল্যায়নের ক্ষেত্রে নীতিবিদ্যা নৈতিক মানদন্ড ব্যবহার করে। নীতিবিদ্যা যেহেতু ঐচ্ছিক আচরণ নৈতিক মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করে তাই নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আর নন্দনতত্ত্বও মূল্যবিদ্যার একটি শাখা যা শিল্প, সৌন্দর্য প্রভৃতির সাথে জড়িত। নন্দনতত্ত্ব শিল্প ও সৌন্দর্যের মূল্যায়ন করে। শব্দগত অর্থে নন্দনতত্ত্ব হলো কোনো কিছু প্রত্যক্ষণ করে বা অনুভব করে সেই অভিজ্ঞতা বলে কোনো অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করার বিদ্যা। কোনো বিষয়ে অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করা এক ধরনের মূল্যায়ন। এই মূল্যায়ন প্রধানত সৌন্দর্য, রুচিবোধ, শিল্প ও রস বোধের সাথে সম্পর্কিত। তাই নন্দনতত্ত্ব হলো মূল্যবিদ্যার এমন একটি শাখা যা সৌন্দর্য, শিল্প এবং সুন্দরের প্রশংসা করে। সুতরাং দেখা যাচ্ছে, নীতিবিদ্যা ও নন্দনতত্ত্ব উভয়ই মূল্যবিদ্যার শাখা, উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং উভয়ই মানব আচরণের সাথে সম্পর্কিত। তাই বলা যায় নীতিবিদ্যা ও নন্দনতত্ত্বের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে যে দুটি বিষয়ের ধারণা রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক আলোচনা কর।

উদ্দীপক

অধ্যাপক আবু তালেব শ্রেণিকক্ষে তাঁর ছাত্রছাত্রীদের সাথে পাঠ্য আলোচনার এক পর্যায়ে বললেন, সবসময়, সত্য কথা বলা উচিত। আর নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং পরিপাটি পোশাক পরলে মনও প্রফুল্ল থাকে। আবার সুন্দরভাবে গুছিয়ে কথা বলাটাও মানুষের অন্যতম একটি গুণ। [চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ]

উত্তর

নীতিবিদ্যা বলতে মূল্যবিদ্যার সেই শাখাকে বোঝায় যেখানে নৈতিক আদর্শের ভিত্তিতে। সমাজবদ্ধ মানুষের ঐচ্ছিক আচরণের ভালোত্ব-মন্দত্ব মূল্যায়ন করা হয়।

উত্তর

নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ই মূল্যবিদ্যার দুটি শাখা। কিন্তু নীতিবিদ্যার আলোচ্য বিষয় যুক্তিবিদ্যা থেকে ভিন্ন। কেননা যুক্তিবিদ্যা আলোচনা করে যুক্তি নিয়ে। বিভিন্ন রকম যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করা যুক্তিবিদ্যার প্রধান কাজ। আর নীতিবিদ্যার আলোচ্য বিষয় মানুষের ঐচ্ছিক আচরণ। এটি মানব আচরণের নৈতিক মান নিয়ে আলোচনা করে। তাই নীতিবিদ্যার আলোচ্য বিষয় যুক্তিবিদ্যা থেকে ভিন্ন।

উত্তর

উদ্দীপকের অধ্যাপক আবু তালেবের উপদেশমূলক বক্তব্যের মধ্যে সামগ্রিকভাবে মূল্যবিদ্যার দুটি শাখার প্রতিফলন ঘটেছে। বিষয়বস্তু বা আলোচ্য সূচি অনুয়ায়ী, দর্শনকে তিনভাগে ভাগ করা যায় যার মধ্যে অন্যতম হলো মূল্যবিদ্যা। মূল্যবিদ্যায় মূল্যসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। মূল্যবিদ্যার তিনটি শাখা আছে যার মধ্যে দুটি হলো নীতিবিদ্যা ও নন্দনতত্ত্ব। নীতিবিদ্যা হলো এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা মানুষের ঐচ্ছিক আচরণের মূল্যায়ন করে। এক্ষেত্রে নীতিবিদ্যা নৈতিক মানদণ্ড ব্যবহার করে। মানব, আচরণের মূল্যায়নমূলক আলোচনা বা নৈতিক মান নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা। আর নন্দনতত্ত্ব মূল্যবিদ্যার এমন একটি শাখা যেখানে শিল্প, সৌন্দর্য প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। এখানে এমন বিষয় আলোচিত হয় যা সৌন্দর্য, শিল্প, রুচিবোধ ও রসবোধের সাথে সম্পর্কিত। সৌন্দর্যের। নির্মল অনুভূতি ও শিল্পের সাবলীল রস আস্বাদনই হলো নন্দনতত্ত্বের আলোচ্য ক্ষেত্র। সুতরাং দেখা যাচ্ছে যে, সামগ্রিকভাবে মূল্যবিদ্যায় মূল্যসংক্রান্ত আলোচনা করা হয়ে থাকে। আর মূল্যবিদ্যার বিভিন্ন শাখায় নিজস্ব বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে নীতিবিদ্যা ওন্দেনতত্ত্বের ধারণা রয়েছে। নিচে এই দুটি বিষয়ের মধ্যকার সম্পর্ক আলোচনা করা হলো- নীতিবিদ্যা মূল্যবিদ্যার একটি শাখা। এটি মানুষের ঐচ্ছিক আচরণের। সাথে জড়িত। মানুষ ইচ্ছাকৃতভাবে যেসব আচরণ করে সেসব আচরণের নৈতিক মূল্য নির্ধারণ করাই এই বিদ্যার প্রধান কাজ। তাই নীতি বিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণের ভালোত্ব-মন্দত্ব, ন্যায়ত্ব- অন্যায়ত্ব প্রভৃতি মূল্যায়ন করে। এই মূল্যায়নের ক্ষেত্রে নীতিবিদ্যা নৈতিক মানদন্ড ব্যবহার করে। নীতিবিদ্যা যেহেতু ঐচ্ছিক আচরণ নৈতিক মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করে তাই নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আর নন্দনতত্ত্বও মূল্যবিদ্যার একটি শাখা যা শিল্প, সৌন্দর্য প্রভৃতির সাথে জড়িত। নন্দনতত্ত্ব শিল্প ও সৌন্দর্যের মূল্যায়ন করে। শব্দগত অর্থে নন্দনতত্ত্ব হলো কোনো কিছু প্রত্যক্ষণ করে বা অনুভব করে সেই অভিজ্ঞতা বলে কোনো অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করার বিদ্যা। কোনো বিষয়ে অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করা এক ধরনের মূল্যায়ন। এই মূল্যায়ন প্রধানত সৌন্দর্য, রুচিবোধ, শিল্প ও রস বোধের সাথে সম্পর্কিত। তাই নন্দনতত্ত্ব হলো মূল্যবিদ্যার এমন একটি শাখা যা সৌন্দর্য, শিল্প এবং সুন্দরের প্রশংসা করে। সুতরাং দেখা যাচ্ছে, নীতিবিদ্যা ও নন্দনতত্ত্ব উভয়ই মূল্যবিদ্যার শাখা, উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং উভয়ই মানব আচরণের সাথে সম্পর্কিত। তাই বলা যায় নীতিবিদ্যা ও নন্দনতত্ত্বের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।