উদ্দীপকে জাকির সাহেব ও আবির সাহেবের কর্মকান্ডের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জাকির সাহেবের কর্মকান্ডে নীতিবিদ্যা ও আবির সাহবের কর্মকান্ডে যুক্তিবিদ্যার পরিচয় পাওয়া যায়। নিচে জ্ঞানের এই দুটি শাখার তুলনামূলক বিশ্লেষণ করা হলো- যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, এদের মধ্যে যেমন- কিছু কিছু দিক থেকে সাদৃশ্য আছে, তেমনি কিছু কিছু দিক থেকে বৈসাদৃশ্যও আছে। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার সাদৃশ্যের দিক বিবেচনা করলে দেখা যায় যে, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা 'উভয়ই মূল্যবিদ্যার দুটি শাখা। উভয় প্রকার বিদ্যাই তাদের। বিষয়বস্তুর। আলোচনায় কিছু মানদণ্ড অনুসরণ করে। নীতিবিদ্যা মানদণ্ডের ভিত্তিতে আচরণের ভালো-মন্দ বিচার করে, আর যুক্তিবিদ্যা মানদন্ডের। আলোকে যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করে। নীতিবিদ্যা যেমন যথার্থ আচরণ করার দিকনির্দেশনা দেয় তেমনি যুক্তিবিদ্যাও যথার্থ আচরণ করার দিকনির্দেশনা দেয়। তাই যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা পরস্পর সম্পর্কিত। আবার যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার বৈসাদৃশ্যের দিক বিচার করলে দেখা যায় যে, যুক্তিবিদ্যার প্রধান কাজ যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করা। আর নীতিবিদ্যার মানুষের আচরণের নৈতিক মান নির্ধারণ করা। যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান হিসেবে অভিহিত করা যায়। কিন্তু নীতিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যৌক্তিক নিয়ম ও নীতি সার্বজনীন কিন্তু নৈতিক নিয়ম ও বিধি স্থান ও কাল অনুযায়ী পরিবর্তিত হয়। সুতরাং দেখা যাচ্ছে যে, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে যেমন বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে, তেমনি কিছু কিছু দিক দিয়ে পার্থক্যও রয়েছে। আবার গভীরভাবে বিচার করলে উভয় প্রকার বিদ্যার মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাও রয়েছে।।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জাকির সাহেব ও আবির সাহেবের কর্মকান্ডের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর