দৃশ্যকল্প-২ এ আহা, হায়, ওহ্— এগুলো পদ নিরপেক্ষ শব্দ।
পদ হওয়ার যোগ্যতা-অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে তিন ভাগে ভাগ করেছেন। তার মধ্যে পদ নিরপেক্ষ শব্দ একটি প্রকার। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; এমনকি কোনো পদের সাহায্য নিয়েও যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলা হয় । পদ অযোগ্য শব্দ কখনোই পদ হতে পারে না। যেমন- যাও, খাও, ছি! ছি! আহা, ওহো, মরি! মরি!, ওগো, ওহে ইত্যাদি। এ শব্দগুলো কখনোই পদ হওয়ার যোগ্যতা রাখে না।
দৃশ্যকল্প-২ এ আহা, হায়, ওহ! এমন শব্দ যা কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ।