পদযোগ্য শব্দ কীভাবে পদে রূপান্তরিত হয়?
উত্তর: পদযোগ্য শব্দ যখন উদ্দেশ্য বা বিধেয়রূপে যুক্তিবাক্যে ব্যবহৃত হয় তখন তা পদে রূপান্তরিত হয়। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন— চাঁদ, ফুল, সুন্দর, পৃথিবী ইত্যাদি। এই শব্দগুলো যখন যুক্তিবাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলে পদ। উদাহরণ স্বরূপ— 'ফুল হয় সুন্দর'। এই যুক্তিবাক্যে 'ফুল' উদ্দেশ্য পদ এবং সুন্দর' বিধেয় পদ। এভাবে পদযোগ্য শব্দ উদ্দেশ্য বা বিধেয়রূপে যুক্তিবাক্যে ব্যবহৃত হয়ে পদে রূপান্তরিত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পদযোগ্য শব্দ কীভাবে পদে রূপান্তরিত হয়?
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর