'প্রতিটি মানুষই স্বার্থপর নয়'— এ বাক্যটিকে যুক্তিবাক্যে রূপান্তর করো।
উত্তর: 'প্রতিটি মানুষই স্বার্থপর নয়'— এই বাক্যটির যুক্তিবাক্যে রূপান্তরিত রূপ হবে— 'কিছু মানুষ নয় স্বার্থপর'। যুক্তিবাক্যের রূপান্তরের নিয়মানুযায়ী, যেসব বাক্যে সকল, প্রত্যেক, যেকোনো, প্রতিটি ইত্যাদি চিহ্ন থাকে এবং একই সাথে বাক্যের মধ্যে একটি না-বোধক চিহ্ন থাকে তাদের বিশেষ নঞর্থক বা O-যুক্তিবাক্য বলে গণ্য করতে হয়। প্রশ্নে উল্লেখিত, 'প্রতিটি মানুষ স্বার্থপর নয় ।' এই বাক্যটির যুক্তিবাক্যে রূপান্তরিত রূপ হলো O- 'কিছু মানুষ নয় স্বার্থপর'।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'প্রতিটি মানুষই স্বার্থপর নয়'— এ বাক্যটিকে যুক্তিবাক্যে রূপান্তর করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর