শেয়ারFacebookWhatsApp

ব্যাপ্যতার একটি নিয়ম লেখো।

উত্তর: ব্যাপ্যতার একটি নিয়ম হলো— সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

ব্যাপ্যতার একটি নিয়ম লেখো।

উদ্দীপক

দৃষ্টান্ত-১: সব ত্রিভুজ হয় তিন বাহুর সমষ্টি। দৃষ্টান্ত-২: হয় সে মূর্খ না হয় সে বোকা।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

ব্যাপ্যতার একটি নিয়ম হলো— সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়।

উত্তর

প্রতিটি পদই একটি শব্দ বা শব্দসমষ্টি। কিন্তু প্রতিটি শব্দই পদ নয়। কারণ, প্রতিটি শব্দই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না। শব্দ হচ্ছে একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টি যা কোন একটি অর্থ প্রকাশ করে। আর পদ হচ্ছে একটি শব্দ বা কয়েকটি শব্দের সমষ্টি যা কোনো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। শব্দকে পদ হতে হলে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হবার যোগ্য হতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে, সকল পদই শব্দ কিন্তু সকল শব্দই পদ নয়।

উত্তর

দৃষ্টান্ত-১ এর বাক্যটিতে তিনটি অংশ তথা উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক আছে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর 'সব ত্রিভুজ হয় তিন বাহুর সমষ্টি' বাক্যটি একটি যুক্তিবাক্য। আর প্রতিটি যুক্তিবাক্যই উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় এই তিনটি অংশ দ্বারা গঠিত হয়। যুক্তিবাক্যের যে পদ সম্বন্ধে কোন কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য বলে। যে পদ দ্বারা উদ্দেশ্য সম্বন্ধে কোন কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে । আর যে শব্দটি উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে, সংযোগ সাধন করে তাকে সংযোজক বলে। যেমন- 'দুধ হয় সাদা'। এ যুক্তিবাক্যে 'দুধ' পদটি উদ্দেশ্য। কেননা এর সম্বন্ধে কিছু স্বীকার করা হয়েছে। 'সাদা' পদটি বিধেয়। কেননা একে উদ্দেশ্যের উপর আরোপ করা হয়েছে। আর 'হয়' শব্দটি হলো সংযোজক। কেননা এর সাহায্যে উদ্দেশ্য ও বিধেয়কে সংযুক্ত করা হয়েছে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর সব ত্রিভুজ হয় তিন বাহুর সমষ্টি' বাক্যটিতেও 'সব ত্রিভুজ' পদটি উদ্দেশ্য। কেননা এর সম্বন্দ্বে বিধেয়টি স্বীকার করা হয়েছে। 'তিন বাহুর সমষ্টি' পদটি বিধেয়। কেননা, একে উদ্দেশ্যের উপর আরোপ করা হয়েছে। আর 'হয়' শব্দটি হলো সংযোজক। কেননা এর সাহায্যে উদ্দেশ্য ও বিধেয়কে সংযুক্ত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর যুক্তিবাক্যটিতে উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় এই তিনটি অংশ রয়েছে।

উত্তর

দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২-এর যুক্তিবাক্যদ্বয় যথাক্রমে নিরপেক্ষ ও সাপেক্ষ যুক্তিবাক্য হওয়ায় তা দুই প্রকৃতির। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে দুইভাগে ভাগ করা যায়। যথা- নিরপেক্ষ ও সাপেক্ষ যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পর্ক শর্তহীনভাবে প্রকাশিত হয়, তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য (Categorical Proposition) বলে। যেমন— মধু হয় মিষ্টি। এখানে কোন শর্ত ছাড়াই ! মধুকে মিষ্টি বলে স্বীকার করা হয়েছে। সুতরাং উপরোক্ত যুক্তিবাক্যটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। আর যে যুক্তিবাক্যে কোন শর্ত সাপেক্ষে উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, তাকে সাপেক্ষ যুক্তিবাক্য (Conditional Proposition) বলে। সাপেক্ষ যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পর্ক সব সময়েই একটি শর্তের অধীনে ন্যস্ত থাকে। যেমন- 'যদি তুমি পরিশ্রম কর, তাহলে তুমি কৃতকার্য হবে।' এখানে কৃতকার্য হওয়া ব্যাপারটি পরিশ্রম করা শর্তের উপর নির্ভরশীল। এই সাপেক্ষ যুক্তিবাক্যকে আবার প্রাকল্পিক ও বৈকল্পিক এই দুই ভাগে ভাগ করা যায়। দৃষ্টান্ত-১ এর 'সব ত্রিভুজ হয় তিন বাহুর সমষ্টি' যুক্তিবাক্যটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। কেননা, এখানে কোনো প্রকার শর্তের উল্লেখ করা হয়নি। কিন্তু দৃষ্টান্ত-২ এর 'হয় সে মূর্খ না হয় সে বোকা' যুক্তিবাক্যটিতে 'হয়-না হয়' দ্বারা একটি শর্তের উল্লেখ করা হয়েছে বিধায় এটি সাপেক্ষ যুক্তিবাক্যের একটি বৈকল্পিক যুক্তিবাক্য। তাই আলোচনা শেষে বলা যায়, নিরপেক্ষ ও সাপেক্ষ যুক্তিবাক্যে শর্তের ক্ষেত্রে ভিন্নতা থাকায় উভয় যুক্তিবাক্য ভিন্ন প্রকৃতির।
HSCLogic 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।