শেয়ারFacebookWhatsApp

অবধারণ কাকে বলে?

উত্তর: দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক মানসিক অবস্থাকে অবধারণ বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অবধারণ কাকে বলে?

উদ্দীপক

১ম যুক্তিবাক্য: সব পাখি হয় ডানাযুক্ত। ২য় যুক্তিবাক্য: কিছু গরু হয় কালো। ৩য় যুক্তিবাক্য: কোনো মানুষ নয় ফেরেশতা।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক মানসিক অবস্থাকে অবধারণ বলে।

উত্তর

সংশ্লেষক যুক্তিবাক্যের বিধেয় পদে নতুন তথ্য থাকে। যে যুক্তিবাক্যে বিধেয় পদ দ্বারা উদ্দেশ্যের জাত্যর্থকে বিশ্লেষণ না করে উদ্দেশ্য সম্বন্ধে নতুন কোন বক্তব্য প্রকাশ করে তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। এরূপ যুক্তিবাক্যে কেবল উদ্দেশ্যের জাত্যর্থ বহির্ভূত গুণসমূহকেই উল্লেখ করা হয়। যেমন- 'মানুষ হয় মরণশীল।' এ যুক্তিবাক্যে 'মরণশীলতা'- গুণটিকে মানুষের উপর আরোপ করা হয়েছে। এ গুণটি মানুষের জাত্যর্থের অন্তর্ভুক্ত নয়। অনুরূপভাবে, 'তারিক হয় বুদ্ধিমান', 'কুকুরটি হয় কালো' ইত্যাদি বাক্যও সংশ্লেষক যুক্তিবাক্য। এ প্রকার যুক্তিবাক্যকে সংশ্লেষক যুক্তিবাক্য বলা হয়। কারণ এতে উদ্দেশ্য সম্বন্ধে নতুন তথ্য সংশ্লেষিত হয়।

উত্তর

উদ্দীপকের ১ম যুক্তিবাক্য ও ৩য় যুক্তিবাক্য দুটি সার্বিক। যে যুক্তিবাক্যে উদ্দেশ্যের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোন কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সার্বিক বা সামান্য যুক্তিবাক্য বলে। এরূপ যুক্তিবাক্যে বিধেয়কে সমগ্র উদ্দেশ্যের উপর আরোপ করা হয়। যেমন- 'সকল গরু হয় চতুষ্পদ'-এ যুক্তিবাক্যে চতুষ্পদ বিধেয়টিকে সমগ্র 'গরু'- শ্রেণির ক্ষেত্রে স্বীকার করা হয়েছে। আবার, 'কোনো কাক নয় লাল'-এ যুক্তিবাক্যে 'লাল' বিধেয়টিকে সমগ্র কাক শ্রেণির বেলায় অস্বীকার করা হয়েছে। সুতরাং দু'টি যুক্তিবাক্যই সার্বিক। উদ্দীপকের ১ম যুক্তিবাক্য- 'সব পাখি হয় ডানাযুক্ত' ও ৩য় যুক্তিবাক্য- 'কোনো মানুষ নয় ফেরেশতা' এ দুটি সার্বিক যুক্তিবাক্য। কেননা, ১ম যুক্তিবাক্যের বিধেয় 'ডানাযুক্ত' পদটিকে সমগ্র 'পাখি' শ্রেণির ক্ষেত্রে স্বীকার করা হয়েছে। আবার, ৩য় যুক্তিবাক্যের 'ফেরেশতা' বিধেয়টিকে সমগ্র 'মানুষ' শ্রেণির বেলায় অস্বীকার করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ১ম ও ৩য় দু'টি যুক্তিবাক্যই সার্বিক।

উত্তর

উদ্দীপকের যুক্তিবাক্য তিনটির উদ্দেশ্য ও বিধেয় পদের ব্যাপ্যতার তুলনামূলক আলোচনা করা হলো- উদ্দীপকের যুক্তিবাক্য তিনটি হলো, ১ম যুক্তিবাক্য: 'সব পাখি হয় ডানাযুক্ত', ২য় যুক্তিবাক্য: 'কিছু গরু হয়-কালো ও ৩য় যুক্তিবাক্য: 'কোনো মানুষ নয় ফেরেশতা'। ব্যাপ্যতার নিয়মের আলোকে ১ম যুক্তিবাক্যটি হলো সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য। ২য় যুক্তিবাক্যটি হলো বিশেষ সদর্থক বা I- যুক্তিবাক্য । আর ৩য় যুক্তিবাক্যটি হলো সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, A-যুক্তিবাক্য সার্বিক সদর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে উদ্দেশ্য পদটি ব্যাপ্য হয় ও বিধেয় পদটি অব্যাপ্য হয়। যেমন- উদ্দীপকের ১ম যুক্তিবাক্য; 'সব পাখি হয় ডানাযুক্ত' এর উদ্দেশ্য 'সব পাখি' পদটি ব্যাপ্য কিন্তু বিধেয় 'ডানাযুক্ত' পদটি অব্যাপ্য। আবার, I-যুক্তিবাক্যের কোনো পদ ব্যাপ্য নয়। কারণ বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদটিও অব্যাপ্য হয়। যেমন— উদ্দীপকের ২য় যুক্তিবাক্য: 'কিছু গরু হয় কালো' এর উদ্দেশ্য 'কিছু গরু' পদটি অব্যাপ্য এবং বিধেয় 'কালো' পদটিও অব্যাপ্য। আর E-যুক্তিবাক্য সার্বিক নঞর্থক হওয়ার কারণে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হয়। যেমন- উদ্দীপকের ৩য় যুক্তিবাক্য: 'কোনো মানুষ নয় ফেরেশতা' এর উদ্দেশ্য 'কোনো মানুষ' পদটি ব্যাপ্য এবং বিধেয় 'ফেরেশতা' পদটিও ব্যাপ্য। আলোচনা শেষে বলা যায়, ১ম যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদটি অব্যাপ্য। ২য় যুক্তিবাক্যটি বিশেষ সদর্থক বা I-যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ অব্যাপ্য। আর ৩য় যুক্তিবাক্যটি সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য।
HSCLogic 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।