বিশ্লেষক ও সংশ্লেষক বাক্যের মধ্যে মূল পার্থক্য কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর: বিশ্লেষক ও সংশ্লেষক বাক্যের মধ্যে মূল পার্থক্যটি হলো— বিশ্লেষক বাক্যে উদ্দেশ্যের জাত্যর্থ বা তার অংশকে উল্লেখ করা হয়। কিন্তু সংশ্লেষক বাক্যে উদ্দেশ্যের জাত্যর্থ বা তার অংশকে উল্লেখ করা হয় না। যে যুক্তিবাক্যের বিধেয়টি শুধুমাত্র উদ্দেশ্যের জাত্যর্থ বা তার অংশ বিশেষকে প্রকাশ করে তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলা হয়। এরূপ যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্বন্ধে কোন নতুন তথ্য প্রকাশ করা হয় না। এতে উদ্দেশ্যের মধ্যে যে জাত্যর্থ নিহিত থাকে তাকে শুধু বিধেয়রূপে উল্লেখ করা হয়। যেমন— “মানুষ হয় একটি জীব'। আর যে যুক্তিবাক্যে বিধেয় উদ্দেশ্যের জাত্যর্থকে বিশ্লেষণ না করে উদ্দেশ্য সম্বন্ধে নতুন কোন বক্তব্য প্রকাশ করে তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। এরূপ যুক্তিবাক্যে কেবল উদ্দেশ্যের জাত্যর্থ বহির্ভূত গুণসমূহকেই উল্লেখ করা হয় । যেমন— 'মানুষ হয় মরণশীল।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বিশ্লেষক ও সংশ্লেষক বাক্যের মধ্যে মূল পার্থক্য কোনটি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর