উদ্দীপকে প্রথম ও দ্বিতীয় বাক্যে যথাক্রমে বৈকল্পিক যুক্তিবাক্য ও প্রাকল্পিক যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে। নিচে প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তিবাক্যের সম্পর্ক বিশ্লেষণ করা হলো—
সম্পর্ক বা সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা— নিরপেক্ষ যুক্তিবাক্য ও সাপেক্ষ যুক্তিবাক্য । সাপেক্ষ যুক্তিবাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা— ১. প্রাকল্পিক যুক্তিবাক্য ও ২. বৈকল্পিক যুক্তিবাক্য । যে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি...তবে' বা তার সমার্থক কোনো শর্ত দ্বারা নির্দেশিত হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন— উদ্দীপকের দ্বিতীয় বাক্যে বর্ণিত, 'যদি বাস টিকেট পান তাহলে বান্দরবান যাবেন'। এ বাক্যটি 'যদি...তবে' শর্ত দ্বারা যুক্ত বলে এটি প্রাকল্পিক যুক্তিবাক্য। অন্যদিকে, যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক সরল যুক্তিবাক্য পরস্পর বিকল্প হিসেবে 'হয় ldots. না হয়', 'অথবা' ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন— উদ্দীপকের প্রথম বাক্যে বর্ণিত, 'ঈদের ছুটিতে মি. শাকিল পরিবারসহ পাহাড়ে অথবা সমুদ্র সৈকতে বেড়াতে যাবেন । এ বাক্যটি 'অথবা' দ্বারা যুক্ত বলে এটি বৈকল্পিক যুক্তিবাক্য।
প্রাকল্পিক যুক্তিবাক্য ও বৈকল্পিক যুক্তিবাক্য উভয়ই সাদৃশ্যগত সম্পর্কের দিক দিয়ে সাপেক্ষ যুক্তিবাক্য অর্থাৎ এদের উক্তি বা বক্তব্য কোনো একটি শর্তের অধীন । আবার, বৈসাদৃশ্যগত সম্পর্কের ক্ষেত্রে প্রাকল্পিক যুক্তিবাক্যে পূর্বগের উপর অনুগ নির্ভর করে। কিন্তু বৈকল্পিক যুক্তিবাক্যে দু'টি বিকল্পের উল্লেখ করা হয়।
আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকে প্রথম ও দ্বিতীয় বাক্যে নির্দেশিত বৈকল্পিক যুক্তিবাক্য ও প্রকল্পিক যুক্তিবাক্য উভয়ই সাদৃশ্যগত ও বৈসাদৃশ্যগত সম্পর্কের দিক দিয়ে পরস্পর সম্পর্কযুক্ত।