ব্যক্ত্যর্থ বলতে পদের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যক্ত্যর্থ বলতে পদের পরিমাণের দিককে নির্দেশ করে। কোনো পদ 'একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর আরোপিত হয় সে বস্তু বা বস্তুসমূহকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। একটি পদের ব্যক্ত্যর্থ গঠিত হয় ঐ সমস্ত ব্যক্তি বা বস্তু দ্বারা যাদের উপর একই অর্থে পদটি প্রযোজ্য। অর্থাৎ একটি পদের ব্যক্ত্যর্থ হচ্ছে ঐ পদ কর্তৃক আরোপিত বস্তু বা বস্তুসমূহের সমষ্টি। ব্যক্ত্যর্থ হলো পদের সংখ্যার দিক। ব্যক্ত্যর্থ কোন কোন সময় গণনার যোগ্য, আবার কোনো কোনো সময় অগণিত। উদাহরণস্বরূপ- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেই সমস্ত জীব যারা মানুষ নামে পরিচিত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ব্যক্ত্যর্থ বলতে পদের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর